ব্রাজিল খেললেই অর্ধেক ভাড়া, আলমগীরের উদ্যোগে গ্রামজুড়ে উৎসবের আমেজ

আপডেট : ১২ জুন ২০২৬, ০১:৩৭ পিএম

ফুটবলের প্রতি ভালোবাসা কখনো কখনো সব কিছুকে ছাপিয়ে যায়। তেমনই এক ব্যতিক্রমী ফুটবলভক্ত রিকশাচালক আলমগীর। ব্রাজিল জাতীয় দলের প্রতি তার গভীর ভালোবাসা ও আবেগের কারণে তিনি এখন এলাকার পরিচিত মুখ।

ফুটবলকে বুঝতে ও ভালোবাসতে শেখার পর থেকেই তিনি ব্রাজিল দলের অন্ধ সমর্থক। আসন্ন বিশ্বকাপকে ঘিরে তিনি ঘোষণা দিয়েছেন, ব্রাজিল দলের খেলার দিনগুলোতে ব্রাজিল সমর্থকদের কাছ থেকে তার রিকশায় অর্ধেক ভাড়া নেবেন।

প্রতিটি বিশ্বকাপ এলেই নিজের আবেগ ও উচ্ছ্বাস দিয়ে পুরো গ্রামকে মাতিয়ে রাখেন আলমগীর। এবারও তার ব্যতিক্রম হয়নি। নিজ গ্রামের ব্রাজিল সমর্থকদের নিয়ে তিনি গড়ে তুলেছেন একটি ব্রাজিল ফ্যান ক্লাব। বিশ্বকাপ উপলক্ষে ক্লাব ও গ্রামবাসীর উদ্যোগে প্রজেক্টরের মাধ্যমে প্রতিটি খেলা দেখার ব্যবস্থাও করা হয়েছে।

আলমগীর জানান, গত ছয় মাস ধরে রিকশা চালিয়ে উপার্জিত অর্থ থেকে নিয়মিত সঞ্চয় করেছেন। সেই সঞ্চয়ের টাকা দিয়ে তিনি তার ক্লাবের প্রায় ৫০ জন সদস্যকে ব্রাজিল দলের জার্সি কিনে দিয়েছেন।

শুধু তাই নয়, ব্রাজিলের খেলার দিনগুলোতে খেলা শেষে সমর্থকদের জন্য খিচুড়ি খাওয়ানোরও আয়োজন করবেন তিনি ও তার ক্লাবের সদস্যরা।

নিজের প্রিয় দল সম্পর্কে আলমগীর বলেন, ব্রাজিল আমার স্বপ্নের দল। আশা করছি এবার ব্রাজিল ফাইনালে খেলবে। এমনিতেই প্রীতি ম্যাচে ব্রাজিল ৬ গোলে জয়লাভ করেছে।

তিনি জানান, আগামী ১৪ জুন ভোর ৪টায় মরক্কোর বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। ওই ম্যাচটি গ্রামবাসীদের সঙ্গে ক্লাবে বসে প্রজেক্টরের মাধ্যমে উপভোগ করবেন তিনি ও তার সহসমর্থকরা।

আলমগীর সবার কাছে দোয়া চেয়েছেন, যেন তার প্রিয় দল ব্রাজিল এবারের বিশ্বকাপে শিরোপা জিততে পারে।

আলমগীরের এই ব্যতিক্রমী ফুটবলপ্রেম গ্রামজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

আরবিএস
পটুয়াখালীর গলাচিপায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
একই আবহে ঝিনাইদহের কালীগঞ্জে আয়োজিত ব্রাজিল-আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচও শেষ হয়েছে গোলশূন্য সমতায়। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের সমর্থকদের উপস্থিতিতে জমে ওঠা ম্যাচে কেউই জয়ের স্বাদ পায়নি। 
মাঠের খেলা শুরু হতে এখনও কয়েক ঘণ্টা বাকি, কিন্তু তার আগেই বিশ্বকাপের উত্তাপ পৌঁছে গেছে উপকূলের দ্বীপ উপজেলা রাঙ্গাবালীতে। সমর্থকদের উৎসবমুখর আয়োজনে সাগরপাড়ের এই জনপদ যেন এক টুকরো আর্জেন্টিনায় পরিণত...
দ্য গ্রেটেস্ট শো অন আর্থকে সামনে রেখে ঢাক-ঢোল ও বাদ্য-বাজনার তালে বিশ্বকাপের আগমনী বার্তা দিতে সিরাজগঞ্জ শহরে ব্রাজিল সমর্থকদের উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনে তাঁকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ এবং নিজের...
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি যাওয়ার চেষ্টাকালে নৌকা ডুবিতে আট বাংলাদেশির মৃত্যু হয়। এ ঘটনায় মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
দেশের বিভিন্ন শ্রেণির এক হাজার ৪৯৮টি পর্যটন আকর্ষণকে অন্তর্ভুক্ত করে পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সহযোগিতা চেয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর