নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের রাজস্ব ও উন্নয়নসহ ৫৮৮ কোটি ৬৯ লাখ ১০ হাজার ৬৩৮ টাকা টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে আলী আহাম্মদ চুনকা নগর সিটি পাঠাগার মিলনায়তনে এ বাজেট ঘোষণা করেন মেয়র সেলিনা হায়াৎ আইভী। এসময় নগরীর বিশিষ্টজন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মেয়র আইভী বলেন, করোনা মহামারির কারণে গত অর্থবছরের চেয়ে চলতি অর্থ বছরে ১০০ কোটি টাকা বাজেট কম ধরা হয়েছে।
মেয়র বলেন, প্রস্তাবিত বাজেটের মোট ৫৫৯ কোটি ৪৫ লাখ ২৬ হাজার ৪৭৯ টাকা ব্যয় ধরা হয়েছে। উদ্বৃত্ত থাকবে ২৯ কোটি ২৩ লাখ ৮৪ হাজার ১৫৯ টাকা।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি
মেয়র আইভী জানান, বিশেষ বরাদ্দ রাখা হয়েছে রাস্তা, ড্রেন, ব্রিজ-কালভার্ট নির্মাণ, বৃক্ষরোপণ, দারিদ্র বিমোচন, দুর্যোগ ব্যবস্থাপনা, জরুরি ত্রাণ, তথ্য-প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, যানজট নিরসন, জলাবদ্ধতা দূর করা, মশা নিধন, বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকীকরণ, খেলাধুলার মানোন্নয়নে মাঠ নির্মাণ, স্ট্রিট লাইট স্থাপন ও সুপেয় পানি সরবরাহ।
একাত্তর/এসি