নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, ০২:৪০ পিএম

নারায়ণগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। পরিবারে অভিযোগ, ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ অন্তত ৩৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ভোরে জেলার রূপগঞ্জ উপজেলার  তারাবো পৌরসভার গন্ধর্বপুর এলাকায় ডাকাতির এ ঘটনা ঘটে।

ব্যবসায়ী নাঈম জানান, দুই ভাই স্থানীয় গাউছিয়া মার্কেটে ডিজিটাল কালার ল্যাবের ব্যবসা করেন। মঙ্গলবার ভোররাত সাড়ে চারটার দিকে বাড়ির জানালার গ্রিল কেটে ১১/১৩ জনের একটি ডাকাত দল ঘরে ঢোকে। তারা অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে ফেলে। 

image


তার দাবি, ডাকাত দল ঘরের ভেতরে থাকা আলমিরা, শোকেস ভেঙে ১০ লাখ টাকা ও ৩০ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রায় ৩৫ লাখ টাকার মালামাল লুটে নিয়ে গেছে।

আরও পড়ুন: অপরহণের পর মুক্তিপণ আদায়, শাস্তি পেলেন ডিবির সাত সদস্য

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে থানায় মামলা হয়েছে।


একাত্তর/এসি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন  সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং এ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর