নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৬৯ বয়সী এক বৃদ্ধ মহিলাকে দল বেধে ধর্ষণের ঘটনায় দায়ের মামলায় প্রধান আসামী মাহফুজকে (৩০) আড়াইহাজার থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-১১ এর সহকারী পরিচালক এএসপি (মিডিয়া) মো. রিজওয়ান সাঈদ জিকু সোমবার (৭ নভেম্বর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
র্যাব জানায়, গত ১০ অক্টোবর রাতে মাহফুজসহ তার কয়েকজন সহযোগী গোলাকান্দাইল এলাকায় এক বৃদ্ধ মহিলার ভাড়া বাসায় প্রবেশ করে দলবেঁধে তাকে ধর্ষণ করে। এ ঘটনায় বৃদ্ধ মহিলা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছে।
এদিকে মামলার ভিত্তিতে সোমবার ভোরে র্যাব-১১ এর একটি অভিধানিক দল আড়াইহাজার থানাধীন বালিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামী উপজেলার গোলাকান্দাইল নতুন বাজার এলাকার মিছির আলীর ছেলে মাহফুজকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন: ভ্যানচালককে গলা কেটে হত্যা, চার আসামির যাবজ্জীবন
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি বর্ণিত ধর্ষণের সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে।
গ্রেপ্তার মাহফুজকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
একাত্তর/আরএ