ভ্যানচালককে গলা কেটে হত্যা, চার আসামির যাবজ্জীবন

আপডেট : ০৭ নভেম্বর ২০২২, ০৫:৪৮ পিএম

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুরে ভ্যানচালক মো: বিল্লাল হোসেনকে (৩৫) গলা কেটে হত্যার দায়ে চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (৭ নভেম্বর) বিকেলে রাজবাড়ীর জেলা ও দায়রা জজ মো: রুহুল আমীন এ রায় দেন।

এ সময় মামলার প্রধান আসামি নুরুজ্জামান আদালতে হাজির ছিলেন। বাকি তিন আসামি এখনও পলাতক রয়েছেন।

দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন, বালিয়াকান্দি উপজেলার পদমদী কুড়িপাড়া এলাকার আব্দুল অরুপে আজিজের ছেলে নুরুজ্জামান, একই এলাকার দীনু শেখের ছেলে সাইফুল ইসলাম রিপন, বালিয়াকান্দি উপজেলার ঘোনার ঘাট এলাকার মো: আব্দুর রাজ্জাক ও একই এলাকার মৃত সিরাজ শেখের ছেলে আব্দুস সালাম শেখ।

মামলা ও আদালত সুত্রে জানা যায়, নিহত ভ্যানচালক মো: বিল্লাল হোসেনে বালিয়াকান্দি উপজেলার বহরপুর কলেজপাড়া এলাকার মৃত আলী হোসেনের ছেলে।

২০১৪ সালের ৯ ডিসেম্বর রাত সোয়া ১০টার দিকে অজ্ঞাত দুই ব্যাক্তি বহর বাজার হতে ঘোনার ঘাট যাওয়ার জন্য ভ্যান চালক বিল্লাল হোসেনের ভ্যান ভাড়া করেন। অন্যদিকে রাত ১২টা বেজে গেলেও বাড়ি না আসলে বিল্লালের ভাবির ফোন থেকে তাকে ফোন করা হয়। এ সময় অপরপ্রাপ্ত থেকে গালিগালাজ করা হয়।

আরও পড়ুন: টুইটারের বিকল্প হিসেবে মাস্টোডন'র দিকে ঝুঁকছেন গ্রাহকরা

পরদিন দুপুর পৌনে দুইটার সময় পার্শ্ববর্তী দিলালপুর শ্বসান ঘাট এলাকা থেকে ২০০ গজ দুরে একটি মুসুরি ক্ষেত থেকে গলা কাটা ও শরিরে কুপিয়ে জখম করা মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই দিন ১০ ডিসেম্বর নিহতের ভাই মো: দাউদ হোসেন বাদি হয়ে বালিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করেন।

রাজবাড়ীর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট উজির আলী শেখ বলেন, ভ্যানচালককে গলা কেটে হত্যা মামলায় চার আসামির চার জনকেই যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে আদালত। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্টি প্রকাশ করেছে। আদালতে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে।


একাত্তর/আরবিএস 

জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি অপহরণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ বছর আগে সংঘটিত এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে আদালত। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সিরাজগঞ্জে খেজুরের রস বিক্রেতা জাহাঙ্গীর শেখ হত্যা মামলায় এক দম্পতির সঙ্গে তাদের মেয়েসহ পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে দণ্ডিত প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর