বেনাপোল স্থলবন্দরে ভারতীয় নাগরিকের মৃত্যু

ভারতে প্রবেশের সময় বেনাপোল স্থলবন্দরে অসুস্থ হয়ে এক ভারতীয় নারীর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (৮ নভেম্বর) বেলা ১০ টার সময় বেনাপোল ইমিগ্রেশনে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, মৃত ভারতীয় নারী বিল্পবী দাস (৫১) নদীয়া জেলার ফুলবাগান এলাকার রবিতোষ দাসের স্ত্রী। 

বিপ্লবী দাসের ভাইপো সন্তা চন্দ্র দে জানান, তার ফুফু বন্দরের মধ্যে লাইনে দাড়িয়ে ছিল। হঠাৎ করে মাটিতে পড়ে যায়। এসময় ইমিগ্রেশনের ডাক্তাররা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে শার্শা হাসপাতালে পাঠায়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

আরও পড়ুন: দেশে ফিরলো ভারতের জেলখানায় আটক ২৬ জেলে

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সিদ্দিকুর রহমান জানান, বেনাপোল থেকে এক ভারতীয় পাসপোর্টধারী যাত্রীকে তাদের কাছে আনা হয়। এসময় তার স্বাস্থ্য পরীক্ষা করে দেখা যায়, তিনি স্ট্রোক জনিত কারণে মৃত্যুবরণ করেছেন।


একাত্তর/জো