দেশে ফিরলো ভারতের জেলখানায় আটক থাকা ২৬ জেলে

আপডেট : ০৮ নভেম্বর ২০২২, ০৯:২৫ পিএম

প্রায় তিন মাস পর দেশে ফিরলেন ভারতের পশ্চিমবঙ্গের জেলখানায় আটক ২৬ জন বাংলাদেশি জেলে। 

মঙ্গলবার (৮ নভেম্বর) বিকেলে ২৬ জন জেলেকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ‘বিশেষ ট্রাভেল পাসে’ বাংলাদেশের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। 

উল্লেখ্য, গত ১৮ আগস্ট বঙ্গোপসাগরে ইলিশ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে সমুদ্রে ভাসতে ভাসতে তারা সাগরের ভারত সীমান্তে চলে গেলে তাদের উদ্ধার করেন ভারতীয় জেলেরা ও কোস্টগার্ড।

আটকদের মধ্যে গত ১ নভেম্বর ৪০ জনের নাগরিকত্ব নিশ্চিত হওয়ার পর কলকাতায় নিযুক্ত বাংলাদেশি ডেপুটি হাইকমিশনের মাধ্যমে তাদের বাংলাদেশে হস্তান্তর করা হয়। এবং আজ আরও ২৬ জনকে হস্তান্তর করা হলো। এরা সবাই পিরোজপুর ও বরগুনা জেলার বাসিন্দা।

আরও পড়ুন: গাছে আর্জেন্টিনার পতাকা টাঙ্গাতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

ভারতে নিযুক্ত বাংলাদেশের উপ হাইকমিশনার শেখ মারেফাত তারিকুল ইসলাম জানান, ফেরত আসা বাংলাদেশি ২৬ জন মৎস্যজীবী কাকদ্বীপের বুদ্ধপুর ফ্লাড সেন্টার ও মইপিঠ শেল্টার হোমের নিরাপত্তা হেফাজতে ছিলেন। দুই দেশের সহযোগিতায় তাদের দেশে ফেরা দ্রুত সম্ভব হয়েছে। 


একাত্তর/জো

ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক হওয়া ফেনীর এক বিশেষ চাহিদাসম্পন্ন বাংলাদেশি যুবককে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন-পরবর্তী সময় থেকে বাংলাদেশ-ভারত সীমান্তের বিভিন্ন এলাকায় উত্তেজনা অব্যাহত রয়েছে।
ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে পঞ্চগড় সীমান্তে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
ভারতে আটক ৩৩ বাংলাদেশি নাগরিককে ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফেরত দেওয়া হয়েছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর