রেকর্ড যাত্রী চাপে বেনাপোলে হিমশিম অবস্থা

আপডেট : ২০ জুন ২০২৪, ০৫:৩১ পিএম

ঈদের ছুটিতে বেনাপোল স্থল বন্দরে রেকর্ড সংখ্যক যাত্রীর চাপ সৃষ্টি হয়েছে, যা সামাল দিতে হিমশিম অবস্থা পুলিশ ও বন্দর কর্তৃপক্ষের। তবে কাঙ্ক্ষিত সেবা না পেয়ে ক্ষোভ জানিয়েছেন যাত্রীরা। 

আর পদ্মা সেতু চালু হওয়া ঢাকা এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের যাত্রীরা বাসে করে অনেক আগেই বেনাপোলে পৌঁছে গেলেও সকালে বন্দর খোলা পর্যন্ত কয়েকঘণ্টা তাদের লম্ব লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে। 

ঈদে বেড়ানো, চিকিৎসা ও ব্যবসার কাজেও অনেকেই ভারতে যাচ্ছেন। আবার স্বজনদের সঙ্গে ঈদ কাটাতে বেনাপোল বন্দর দিয়ে দুই দেশে যাতায়াত করছেন বহু মানুষ। 

ইমিগ্রেশন সূত্রের তথ্য, গত এক সপ্তাহে প্রায় ৬০ হাজার যাত্রী বেনাপোল দিয়ে দুদেশের মধ্যে যাতায়াত করেছেন। এর মধ্যে ভারতে গেছেন ৪২ হাজার ১৩৭ জন। আর ভারত থেকে বাংলাদেশে এসেছেন ১৭ হাজার ৮৬৩ জন।

তবে উভয় দেশের ইমিগ্রেশন সেবার মান নিয়ে প্রশ্ন তুলেছেন যাত্রীরা। আগের মতোই এবারও চেকপোস্টে কাঙ্ক্ষিত সেবা না পেয়ে হতাশা আর অসন্তোষ জানিয়েছেন তারা। 

এছাড়া দালালদের হয়রানিতো রয়েছেই। বেনাপোল ও পেট্রোপোলে দুই পাশের ইমিগ্রেশনের কাজ সম্পন্ন করতে প্রতি যাত্রীর সময় লাগছে পাঁচ থেকে ছয় ঘণ্টা। 

যদিও বন্দর কর্তৃপক্ষ বলছে, সেবার মান বাড়াতে কাজ করছেন তারা। হয়রানি এড়াতে যাত্রীদের সতর্ক করে কিছুক্ষণ পর পর বন্দর কর্তৃপক্ষ মাইকে ঘোষণা দিচ্ছেন। 

দেশের প্রধান স্থল বন্দর বেনাপোল দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রায় ২০ লাখ মানুষ যাতায়াত করেন। এতে ভ্রমণকর বাবদ বাংলাদেশ সরকার রাজস্ব পাচ্ছে ১০০ কোটি টাকার বেশি। আর ভিসা ফি বাবদ ভারত সরকারের আয় হচ্ছে প্রায় ১৫০ কোটি। 

তবে বিপুল পরিমাণে রাজস্ব আদায় হলেও সেবার মান বাড়ছে না বলে অভিযোগ যাত্রীদের। 

এদিকে পদ্মা সেতু চালু হওয়ায় আগে ঢাকা থেকে আসা যাত্রীরা বেনাপোলে পৌঁছতেন সকালে। আর এখন ভোর তিনটার মধ্যে পৌঁছে যাচ্ছে দূরপাল্লার সব যাত্রীবাহী বাস।

তবে যাত্রীরা দ্রুত পৌঁছালেও বন্দর খোলে সকাল সাড়ে ছয়টায়। ততক্ষণে দীর্ঘ লাইন পড়ে যায়। সেই লাইন পার হতে পাঁচ থেকে ছয় ঘণ্টা লেগে যাচ্ছে। এ সময় সড়কের ওপর দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের, ভিজতে হচ্ছে বৃষ্টিতে। এতে শিশু ও রোগীদের মারাত্মক ভোগান্তিতে পোহাতে হচ্ছে। 

শহিদুল নামে এক যাত্রী বলেন, পরিবারের সদস্যদের নিয়ে ভারতে যাচ্ছি। কিন্তু এখানে ছয় ঘণ্টা তীব্র গরম, রোদ আর বৃষ্টিতে লাইনে দাঁড়িয়ে আছি। কিন্তু লাইন শেষই হচ্ছে, কাজ এগুচ্ছে ধীর গতিতে। 

এ বিষয়ে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, এবার রেকর্ড সংখ্যক যাত্রী যাতায়াত করেছেন। যাদের অধিকাংশই ঈদ উপলক্ষে দীর্ঘ ছুটির কারণে ভ্রমণ ও চিকিৎসার জন্য ভারতে যাচ্ছেন।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক রেজাউল করিম বলেন, যাত্রী সেবার মান বাড়াতে নানা পরিকল্পনা নেওয়া হয়েছে। এরই মধ্যে ভূমি অধিগ্রহণের কাজও প্রায় শেষ পর্যায়ে। ভারতীয় কর্তৃপক্ষকেও সেবা বাড়াতে অনুরোধ জানানো হয়েছে।

আরবি
ঈদযাত্রায় যাত্রী চাপ বেড়েছে পটুয়াখালীর দ্বীপ উপজেলা রাঙ্গাবালীর নৌপথে। বিশেষ করে ঢাকা-রাঙ্গাবালী নৌরুট এবং অভ্যন্তরীণ রুটের লঞ্চ ও স্পিডবোট ঘাটে আজ বৃহস্পতিবারও রয়েছে উপচে পড়া ভিড়। 
ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) আপত্তিতে বেনাপোল স্থল বন্দরের ট্রাক টার্মিনাল প্রকল্পের দ্বিতীয় অংশের কাজ এক সপ্তাহ যাবত বন্ধ আছে। বিএসএফের দাবি, টার্মিনাল নির্মাণ কাজ ভারত সীমান্ত থেকে ১৫০...
ভারতে প্রবেশের সময় বেনাপোল স্থলবন্দরে অসুস্থ হয়ে এক ভারতীয় নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ নভেম্বর) বেলা ১০ টার সময় বেনাপোল ইমিগ্রেশনে এ ঘটনা ঘটে। জানা গেছে, মৃত ভারতীয় নারী বিল্পবী দাস...
ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ। স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের পর থেকেই তার সুফলতা পেতে শুরু করেছে দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ। পদ্মা সেতু উদ্বোধনের কারনে...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৯ জন।
২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা প্রদান অনুষ্ঠানে যখন নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম আলো ঝলমলে হয়ে উঠেছিল, তখন গ্যালারিতে উপস্থিত হাজার হাজার আর্জেন্টাইন সমর্থকের চোখ ফুটবল বিশ্বকে অন্য এক দৃশ্য উপহার...
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটি উঁচিয়ে ধরার ২৪ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই বিজয়ী বীরের বেশে স্পেনের মাটিতে পা রেখেছে লাল-হলুদ ব্রিগেড! পরিষ্কার নীল আকাশের নিচে...
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর