বিএসএফের আপত্তিতে বেনাপোলে ট্রাক টার্মিনাল নির্মাণ বন্ধ

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:০১ পিএম

ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) আপত্তিতে বেনাপোল স্থল বন্দরের ট্রাক টার্মিনাল প্রকল্পের দ্বিতীয় অংশের কাজ এক সপ্তাহ যাবত বন্ধ আছে। বিএসএফের দাবি, টার্মিনাল নির্মাণ কাজ ভারত সীমান্ত থেকে ১৫০ ফুট দূরত্ব রেখে করতে হবে। যদিও ভারত পেট্টাপোলে টার্মিনাল নির্মাণের সময় বাংলাদেশ সীমানা থেকে ১০ ফুট জায়গা ছেড়ে কাজ করেছিল।

বেনাপোল ট্রাক টার্মিনাল প্রকল্পের প্রকৌশলীরা জানান, প্রকল্পটি ৩৪০ কোটি টাকা ব্যয়ে ২০২০ সালে নির্মাণ কাজ শুরু হয়। শেষ হওয়ার কথা ২০২৪ সালের জুন মাসে।

বেনাপোল স্থল বন্দরের পরিচালক রেজাউল করিম বলেন, অবকাঠামো নির্মাণের কাজ চলমান আছে। প্রকল্পের দ্বিতীয় অংশে অধিগ্রহণ করা ১৬ একর জমিতে নির্মাণ কাজ চলাকালীন বিএসএফের আপত্তির মুখে গত ৮-১০ দিন ধরে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ বন্ধ রেখেছে।

তিনি জানান, সীমান্তের ১৫০ গজের মধ্য স্থাপনা নির্মাণের ক্ষেত্র ভারত-বাংলাদেশ দুই দেশের মধ্যে আলাপ ও রাষ্ট্র প্রধানদের সম্মতি নিতে উভয় পক্ষ সব ধরনের আনুষ্ঠানিক চেষ্টা অব্যাহত রেখেছে এবং বিষয়টি প্রধান কর্যালয়কে জানানো হয়েছে।

তিনি আরও বলেন, উভয় পক্ষের সঙ্গে আলোচনা সমাধানের চেষ্টা করবো।

একাত্তর/এএ/এসি
ভারতের কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া বাংলাদেশ ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের মরদেহ দেশে পৌঁছেছে।
যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্তে তিন হাজার ৪০০ দশমিক ৩৮ গ্রাম স্বর্ণসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। এ সময় চোরাচালানে ব্যবহৃত দুটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও একটি স্মার্ট ঘড়িও জব্দ করা...
যশোরে ঢাকা থেকে ছেড়ে আসা রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় একটি ইজিবাইক দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন।
জুলাই ও আগস্ট মাসে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে তিন লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি করা হয়েছে। দুই মাসে মোট ২২টি আমদানিকারক প্রতিষ্ঠান এসব ইলিশ বাংলাদেশে নিয়ে এসেছে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর