রূপগঞ্জে ৫০০ অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধ আবাসিক গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ৫০০ অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে।

বুধবার (৯ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আধুরিয়া এলাকায় এ অভিযান চালানো হয়। 

এসময় জব্দ করা হয় অবৈধ সংযোগে ব্যবহৃত পাইপ, রাইজার ও রেগুলেটর।

তিতাসের সোনারগাঁও আঞ্চলিক বিপণন বিভাগের উপ-ব্যবস্থাপক প্রকৌশলী রিফাত আব্দুল্লাহ জানান, গত কয়েক বছরে রূপগঞ্জে গ্যাস লুটপাটের মহোৎসব চালিয়ে একটি প্রভাবশালী মহল অর্ধ লক্ষাধিক অবৈধ সংযোগ দিয়েছে। সেসব সংযোগ চিহ্নিত করে তা বিচ্ছিন্নে টানা অভিযান পরিচালনা করছেন তারা।

আরও পড়ুন: কুমারখালীতে বালু কেনাবেচার দ্বন্দ্বে বৃদ্ধকে পিটিয়ে হত্যা 

এই অভিযানের ধারাবাহিকতায় আধুরিয়া এলাকায় উচ্চচাপ সম্পন্ন গ্যাস পাইপ থেকে নেয়া ৫০০ অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় বলে জানান তিনি।


একাত্তর/জো