কুমারখালীতে বালু কেনাবেচার দ্বন্দ্বে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ০৫:০০ পিএম

কুষ্টিয়ার কুমারখালীর চাঁদপুর ইউনিয়নের গোবরা গ্রামে বালু কেনাবেচা সংক্রান্ত দ্বন্দ্বে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। 

মঙ্গলবার (৮ নভেম্বর) রাত ১০টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

জানা গেছে, নিহত বৃদ্ধ মো. শাজাহান আলী (৬৫) চাঁদপুর ইউনিয়নের গোবরা গ্রামের মৃত ইয়াকুব মিস্ত্রির ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, বালু কেনাবেচা নিয়ে একই এলাকার মৃত গনজের আলীর ছেলে আইচ উদ্দিনের সঙ্গে বিরোধ চলছিল শাজাহানের। এনিয়ে সোমবার সন্ধ্যায় আইচ উদ্দিনের বাড়িতে সালিশ বৈঠকের মাধ্যমে বিরোধের মীমাংসাও হয়। কিন্তু মঙ্গলবার সকালে শাজাহান বাজারে যাবার সময় আইচ উদ্দিন ও তার ছেলে নয়ন, হৃদয়সহ কয়েকজন মিলে তাকে বাঁশ দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে আহত করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাত ৯টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তার মৃত্যু হয়। 

নিহত শাজাহানের ছেলে সজিব জানান, বালু বেচাকেনা নিয়ে আইচ উদ্দিনের সঙ্গে আমাদের বিরোধ ছিল। সোমবার সন্ধ্যায় তার বাড়িতে সালিশ বৈঠকে সব মিটমাট করা হলেও পরিকল্পিতভাবে মঙ্গলবার সকালে বাবার ওপর আইচ উদ্দিন ও তার ছেলেরা বাঁশের লাঠি ও হাতুড়ি নিয়ে হামলা চালায়। 

তার বাবাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে দাবি করে এর দৃষ্টান্তমূলক শাস্তি চান তিনি।  

আরও পড়ুন: মেঘনায় জলদস্যুর হামলায় তিন জেলে গুলিবিদ্ধ

পিটিয়ে হত্যার বিষয়টি নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসীন হোসাইন জানান, এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের ধরতে অভিযান চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।


একাত্তর/জো

কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাঝরাতে অতর্কিত হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে এই ঘটনা ঘটেছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) থেকে সড়ক দুর্ঘটনার শিকার এক বৃদ্ধের বিচ্ছিন্ন পা গায়েব হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
চাঁদপুরের তিন নদীর মোহনায় উত্তাল মেঘনা নদীর প্রবল ঘূর্ণিস্রোতে পড়ে ধান ও চালবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। তবে কার্গোতে থাকা মাঝিমাল্লাসহ পাঁচ শ্রমিক সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হওয়ায়...
কুষ্টিয়ার দৌলতপুরে পীর শামীম রেজা জাহাঙ্গীর ওরফে আব্দুর রহমান হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিনে থাকা দুই আসামির জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর