নারায়ণগঞ্জের ফতুল্লার একটি অস্ত্র মামলায় শাহিন ওরফে চুষনি শাহীনকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ যুগ্ম জেলা ও দায়রা জজ কাজী ইয়াসিন হাবীবের আদালত এ রায় প্রদান করেন।
জানা গেছে, দণ্ডপ্রাপ্ত শাহীন ফতুল্লার ফাজিলপুর এলাকার মৃত মুনসুর কনট্রাক্টরের ছেলে।
কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, ২০১৫ সালের ৬ এপ্রিল র্যাব-১১ ফতুল্লা এলাকা থেকে অভিযান চালিয়ে শাহীনকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি চাকু উদ্ধার করা হয়। পরে এই ঘটনায় ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।
আরও পড়ুন: রূপগঞ্জে পাউবোর বেদখল হওয়া খাল উদ্ধার
মামলার তদন্ত শেষে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের ভিত্তিতে অস্ত্র আইনের দুইটি ধারায় তাকে আদালত ১৭ বছরের কারাদণ্ড প্রদান করে বলেও জানান তিনি।
একাত্তর/জো