রূপগঞ্জে পাউবোর বেদখল হওয়া খাল উদ্ধার

আপডেট : ১০ নভেম্বর ২০২২, ০৭:২৩ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের বেদখল হয়ে যাওয়া খাল উদ্ধারে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। 

বৃহস্পতিবার (১০ নভেম্বর) উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আউখাবো হারভেস্ট রিচ গার্মেন্টস এলাকায় এই অভিযান চালানো হয়। 

এই উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম মারুফ।

জানা যায়, দীর্ঘদিন যাবত আউখাবো এলাকায় অবস্থিত হারভেস্ট রিচ নামক একটি গার্মেন্টস কোম্পানি এলাকার সেচ প্রকল্পের জন্য পানি উন্নয়নের অধীনে করা খাল মাটি ভরাট করে দখল করে রেখেছিল। এতে করে জলাবদ্ধতাসহ ফসল উৎপাদন ব্যাহত হচ্ছিল। 

আরও পড়ুন: ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান মারুফ জানান, স্থানীয় কৃষকেরা ওই খাল পুনরুদ্ধারের জন্য উপজেলা প্রশাসনের বরাবর লিখিতভাবে অভিযোগ করলে বৃহস্পতিবারর খাল পুনরুদ্ধারে অভিযান চালানো হয়। 


একাত্তর/জো

নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর