দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট

ঘন কুয়াশায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে টানা পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। 

সকাল ১১ টার দিকে ঘাটে ভিড়েছে মাঝ পদ্মায় যাত্রী ও যানবাহন নিয়ে আটকে থাকা তিনটি ফেরি। সকাল সাড়ে ১১ টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। 

এর আগে, রোববার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ছয়টায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে কুয়াশার ঘনত্ব বেড়ে গিয়ে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়লে ঝুঁকি এড়াতে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিটিসি কর্তৃপক্ষ। 

বিআইডব্লিটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, এই নৌরুটে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে পাঁচ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখা হয়। সকাল সাড়ে ১১টার সময় কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। সেই সাথে ঘাট এলাকায় আটকে থাকা ছোট-বড় শতাধিক যানবাহনকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে। 

আরও পড়ুন: পেয়ারা গাছ নিয়ে বিতণ্ডার জেরে খুন

তিনি আরও জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পর্যাপ্ত পরিমাণে ফেরি রয়েছে যে কারণে মানুষের কিছুটা ভোগান্তি হলেও তা দ্রুতই কমবে। এছাড়া যাদের খুব জরুরী তারাও ফেরি এড়িয়ে পদ্মা সেতু হয়ে গন্তব্যে যেতে পারছে।


একাত্তর/জো