ডুবোচরে ধাক্কা, লঞ্চ থেকে ছিটকে পড়লো তিন যাত্রী

আপডেট : ০৬ জুন ২০২৫, ০৫:৫৪ পিএম

মানিকগঞ্জের পাটুরিয়া থেকে ছেড়ে আসা রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটগামী একটি যাত্রীবাহী লঞ্চ নদীর ডুবোচরে ধাক্কা খেয়েছে। এ সময় ল‌ঞ্চে‌র তিনজন যাত্রী নদীতে পড়ে যান। প‌রে স্থানীয়রা ও ফায়ার সা‌র্ভিসের সদস্যরা তা‌দের উদ্ধার ক‌রে পা‌ড়ে নি‌য়ে আসেন।

শুক্রবার (৬ জুন) সকা‌লে পদ্মা নদীর দৌলত‌দিয়া ৬ নম্বর ফে‌রি ঘা‌টের অদূরে লঞ্চ এমভি ব্ল্যাকবার্ডে এ ঘটনা ঘ‌টে। 

ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে গোয়ালন্দ উপ‌জেলা স্বাস্থ‌্য কমপ্লেক্সে নেয়া হয়। তারা বর্তমানে চি‌কিৎসাধীন র‌য়ে‌ছেন। 

দৌলতদিয়া ‌নৌপ‌ু‌লিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা জানান, সকাল সাড়ে ৮টার দিকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে যাত্রী বোঝাই করে রাজবাড়ীর দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে আসে লঞ্চ এমভি ব্ল্যাকবার্ড। দৌলতদিয়ার ৬ নম্বর ফেরিঘাট এলাকায় পৌঁছালে  ডুবোচরের সঙ্গে ধাক্কা খায়  লঞ্চটি। সে সময় তিনজন যাত্রী লঞ্চ থে‌কে নদীতে পড়ে যায়।

তিনি আরও জানান, তাৎক্ষণিক স্থানীয়রা ও ফায়ার সা‌র্ভিস নদীতে পড়ে যাওয়া যাত্রীদের উদ্ধার করে পা‌ড়ে নি‌য়ে আসে। এ ঘটনায় কোনো যাত্রী নি‌খোঁজ নেই ব‌লে জানায় নৌপু‌লিশ।

আরবিএস
রাজবাড়ীতে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র চৌধুরী ফুয়াদ হাসান (রোহান) হত্যার ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ স্থানীয়...
সিজারিয়ান অস্ত্রোপচারের সময় পেটের ভেতরে গজ রেখে সেলাই করে দেওয়ার চার মাস পর মৃত্যুর কাছে হার মানলেন ডিপ্লোমা মিডওয়াইফ নার্স বিথি আক্তার (২৫)। দীর্ঘ দিন শারীরিক নানা জটিলতার সঙ্গে লড়াই করে...
মানিকগঞ্জে উল্টো পথে আসা একটি দূরপাল্লার বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও মেয়ে নিহত হয়েছেন। দুর্ঘটনায় মোটরসাইকেলটির চালক বাবা গুরুতর আহত হয়েছেন।
রাজবাড়ীতে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নজরুল ইসলাম খান নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোলাপী বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর