সোনারগাঁয়ে ৮০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জের সোনারগাঁয় ৮০০ আবাসিক গ্রাহকের গ্যাস সংযোগ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষ। 

সোমবার (৩ এপ্রিল) উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালানো হয়। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলোরা ইয়াসমিন। 

এসময় এক কিলোমিটার এলাকার অবৈধ সংযোগে ব্যবহৃত পাইপ, রাইজার ও রেগুলেটর জব্দ করা হয়। 

আরও পড়ুন: রাজবাড়ীতে আন্তঃজেলা গরুচোর চক্রের ছয় সদস্য গ্রেপ্তার

তিতাস গ্যাস সোনারগাঁ উপজেলার মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক মনিরুজ্জামান বলেন, উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও এলাকায় ৮০০ অবৈধ গ্যাস সংযোগ নিয়ে রান্নার কাজ চালিয়ে আসছিল এ এলাকার বাসিন্দারা। এর ফলে এ এলাকায় গত ১০ বছরে সরকার আট কোটি টাকার রাজস্ব বঞ্চিত হয়েছে।  


একাত্তর/জো