রাজবাড়ীতে আন্তঃজেলা গরুচোর চক্রের ছয় সদস্য গ্রেপ্তার

আপডেট : ০৩ এপ্রিল ২০২৩, ০৩:৪২ পিএম

রাজবাড়ীতে দুইটি চোরাই গরু ও গরু বহনকারী একটি ট্রাক আন্তঃজেলা গরু চোর চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার (২ এপ্রিল) দিবাগত রাতে জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

জানা গেছে, গ্রেপ্তারকৃতরা হলেন ফরিদপুর জেলার মো. শফিকুল শেখ (৩২), শেখ ফরিদ (৩৫), আজিজুল হক (৩৪), নাহিদ মিয়া (২৭) কায়েস মাতুব্বার (২৬) ও খুলনা জেলার মো. সেলিম শেখ (৩৬)।

পুলিশ জানায়, দিবাগত রাতে রাজবাড়ী সদর উপজেলার নিমতলা এলাকা থেকে প্রথমে শফিকুল শেখ ও শেখ ফরিদকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে অভিযান চালিয়ে ফরিদপুর জেলার সিএনবি ঘাট, মহিলা রোড ও ভাঙ্গা এলাকা থেকে অন্য চারজনকে আটক করা হয়।

আরও পড়ুন: পলাশে ট্রলিচাপায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) উত্তম কুমার ঘোষ জানান, গ্রেপ্তারকৃতরা রাজবাড়ী, ফরিদপুর, কুষ্টিয়াসহ বিভিন্ন জেলায় ট্রাক নিয়ে গরু চুরি করে আসছিলেন। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর সোমবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি। 


একাত্তর/জো

রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 
রাজবাড়ীতে স্বামীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করা, সংসার করতে অস্বীকৃতি জানানো এবং সংসার করার প্রতিশ্রুতিতে জামিন নিয়ে সংসার না করার অভিযোগে এক নারীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ...
রাজবাড়ীর পাংশা উপজেলায় পানির মোটর চোর সন্দেহে জজ আলী বিশ্বাস (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্থানীয় অধিবাসীদের বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাংশা উপজেলার পাট্টা...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর