নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমাণ দেশিয় অস্ত্রসস্ত্রসহ ৫ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত আড়াইটার দিকে উপজেলার রূপগঞ্জ দক্ষিণপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ডাকাত সদস্যরা হলেন- উপজেলার চনপাড়া বস্তি এলাকার শাওন (২৫), রাকিব (২৪), মনির (২৫), আলামিন (২৩) ও আবু বকর (২৪)।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, মঙ্গলবার রাত আড়াইটার দিকে রূপগঞ্জ দক্ষিণপাড়া এলাকায় মার্সেল শো-রুমের সামনে একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির পরিকল্পনা করছিল বলে পুলিশের কাছে সংবাদ ছিলো।
ঘটনার সময় রূপগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে একটি চাপাতি, একটি সুইচ গিয়ার, দুইটি স্টিলের তলোয়ারসহ ঔ ৫ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন: সেলুন দোকানিকে হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাদের বুধবার আদালতের মাধ্যমে জেল-হেফাজতে পাঠানো হয়েছে।
একাত্তর/আরএ