রূপগঞ্জে সাংবাদিক হত্যাচেষ্টা মামলায় দুইজন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলা টিভির নারায়ণগঞ্জ উত্তর প্রতিনিধি সোহেল কিরণের ওপর হামলা ও হত্যার চেষ্টার মামলার মূল আসামি সন্ত্রাসী আফজাল এবং তার সহযোগী সাজুকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে জেলা সদরের ফতুল্লা থানাধীন চাঁদমারি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ‘গ’ জোনের  পরিদর্শক নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

পরিদর্শক নজরুল ইসলাম জানান, মামলার পর থেকেই ডিবি পুলিশ আসামিদের গ্রেপ্তারে তৎপর ছিলো। তবে আসামিরা আত্মগোপন করে থাকায় আমাদের কিছুটা বেগ পেতে হয়েছে।

আরও পড়ুন: পলাশে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের জেল

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আসামিদের অবস্থান নিশ্চিত হয়ে আমরা সকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চাঁদমারি এলাকায় অভিযান চালাই। পুরো এলাকা ঘিরে ফেলি। এরপর মামলার মূল আসামি আফজাল ও তার সহযোগী সাজুকে গ্রেপ্তার করা হয়।

আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।


একাত্তর/আরএ