পলাশে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের জেল

আপডেট : ১০ এপ্রিল ২০২৩, ০৭:০৮ পিএম

নরসিংদীর পলাশ উপজেলায় গাঁজা সেবনের দায়ে মো: সেলিম মিয়া (৪০) নামে এক যুবককে মোবাইল কোর্টে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। 

সোমবার উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার উত্তর চরপাড়া গ্রামে এই মোবাইল কোর্ট পরিচালনা করেছে স্থানীয় উপজেলা প্রশাসন। দন্ডপ্রাপ্ত সেলিম মিয়া উত্তর চরপাড়া গ্রামের মো: তৈয়ব আলীর ছেলে। 

মোবাইল কোর্ট সূত্র জানায়, বেলা সৌয়া ১১টার দিকে ঘোড়াশাল পৌর এলাকার উত্তর চরপাড়া গ্রামের একটি বাসা বাড়ীতে এক যুবক গাঁজা সেবন করছে এমন সংবাদের ভিত্তিতে ওই বাড়ীতে অভিযান পরিচালনা করেন নরসিংদী জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ সিরাজুল ইসলামের নেতৃত্ব একটি টিম। এসময় সেলিম মিয়াকে গাঁজাসেবনরত অবস্থায় পাওয়া যায়। 

পরে মোবাইল কোর্ট বসিয়ে পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা ওই মাদকসেবিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও  ৫০০ টাকা অর্থদন্ড প্রদান করেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা জানান, পলাশ উপজেলায় মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে  অভিযান অব্যাহত থাকবে। 


একাত্তর/এআর

নরসিংদী পুকুরে গোসল করতে নেমে ডুবে গিয়ে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরে জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহমদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নরসিংদীতে এইচএসসির বাংলা প্রথমপত্র পরীক্ষায় ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই শিক্ষককে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।
নরসিংদীতে একটি কুকুরের গলায় ইট বেঁধে সেতু থেকে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত মোহাম্মদ আলীকে (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 
নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আ. লতিফ নামে আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর