কীর্তনখোলা নদীতে তেলবাহী ট্যাংকারে আগুন, দুইজন নিহত

নগরীর কীর্তনখোলা নদীর চাঁদমারী এলাকায় একটি তেল বহনকারী ট্যাংকারের ইঞ্জিন রুমে আগুন লেগে দুইজনের মৃত্যু হয়েছে। এতে ট্যাংকারটির চারজন স্টাফ অগ্নিদগ্ধ হয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চাঁদমারী এলাকায় কীর্তনখোলা নদীতে তেল বহনকারী ট্যাংকারের ইঞ্জিন রুমে আগুন লেগে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। আহত চারজনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্যাংকার থেকে মরদেহ উদ্ধার করা দুই স্টাফ হলেন, স্বাধীন (২২) ও বাবুল কান্তি দাস (৬৫)।

বরিশাল বিভাগীয় ট্যাংক লরি মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ কালাম জানান, বিকেল ৫টার দিকে সমিতির অফিসে থাকা অবস্থায় নদীতে বিকট শব্দ শুনতে পান তিনি।

জানান, তাৎক্ষণিক নদী বন্দর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে জাহাজটি।

বরিশাল নৌ-পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জানান, তেল বহনকারী ট্যাংকারটি বরিশাল নৌ-পুলিশ সদস্য ও কোস্টগার্ড সদস্যরা অক্ষত অবস্থায় উদ্ধার করেছে।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে হিট স্ট্রোকে দাখিল পরীক্ষার্থীর মৃত্যু

বর্তমানে নৌ-পুলিশ সদস্য ও কোস্টগার্ড সদস্যদের হেফাজতে রয়েছে এ ট্যাংকারটি।


একাত্তর/আরএ