ফতুল্লায় মাদ্রাসায় আগুন: বার্ন ইনস্টিটিউটে ৬৩, আইসিইউতে চার ও লাইফ সাপোর্টে এক

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০২:১১ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদ্রাসায় আগুন লেগে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ৬৩ শিক্ষার্থীকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষ ও সরাসরি আগুনে পোড়া না গেলেও ঘন ধোঁয়া শ্বাসের সঙ্গে ভেতরে প্রবেশ করায় এদের অধিকাংশেরই শ্বাসনালি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

চিকিৎসাধীন শিক্ষার্থীদের মধ্যে চারজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে, যার মধ্যে এক শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করতে ১২ সদস্যের একটি বিশেষ মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের এসব তথ্য জানান জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ ডা. সুলতান মাহমুদ সিকদার।

তিনি জানান, অগ্নিকাণ্ডের পর মোট ৭৯ জন শিক্ষার্থী চিকিৎসা নিতে জরুরি বিভাগে এসেছিলো। এদের মধ্যে প্রাথমিক চিকিৎসা শেষে ১৬ জনকে ছেড়ে দেওয়া হয়েছে এবং ৬৩ জনকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে হাসপাতালে আহত শিক্ষার্থীদের দেখতে এসে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, বিনামূল্যে তাদের চিকিৎসা করানো হবে।

আগুনের ঘটনায় দুটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে জানিয়ে তিনি এই সেবা ঢাকায় সীমাবদ্ধ না রেখে বিকেন্দ্রীকরণের তাগিদ দেন। পাশাপাশি অগ্নিকাণ্ড রোধে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহবান জানান।

মাদ্রাসা কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ফতুল্লার জামিয়া আশরাফিয়া মাদ্রাসার পাঁচতলা ভবনের দোতলায় অবস্থিত লাইব্রেরি কক্ষে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে পুরো ভবনে তীব্র ধোঁয়া ছড়িয়ে পড়লে ভেতরে থাকা শিক্ষার্থীদের মধ্যে চরম আতঙ্ক দেখা দেয়। ভবন থেকে হুড়োহুড়ি করে বের হওয়ার চেষ্টার সময় ঘন ধোঁয়া শ্বাসের সঙ্গে ভেতরে চলে যাওয়ায় শিক্ষার্থীদের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়।

কাঁচপুর ফায়ারিং সার্ভিস জানায়, রাত একটা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত তিনটা ৪৪ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

একাত্তর/এসি
কক্সবাজার শহরের কলাতলী হোটেল-মোটেল জোনে একটি বসতঘরে আগুনের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রণে এসেছে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ৩০০ ফিট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে দুই প্রবাসীর কাছ থেকে ১৮ ভরি স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ প্রায় ৪৬ লাখ...
কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেকে অবস্থিত ‘টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে’র ভয়াবহ আগুনে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তবে নিখোঁজ থাকা...
কুমিল্লায় ওয়াজ মাহফিল শেষে ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সংঘবদ্ধ ডাকাত দলের হামলার মুখে পড়েছেন জনপ্রিয় ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানী। 
মধ্যপ্রাচ্য যুদ্ধের উত্তেজনা, তেল সরবরাহ নিয়ে অনিশ্চয়তা ও ভূরাজনৈতিক ঝুঁকির কারণে দীর্ঘদিন ধরেই অস্থির বিশ্ব জ্বালানি তেলের বাজার। তবে সেই অস্থিরতার মধ্যেই মিলছে কিছুটা স্বস্তির ইঙ্গিত
মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট ইস্যু করার কোনো আইনি সুযোগ নেই এবং তার সাজা কার্যকর হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ...
দণ্ডিত আসামি হিসেবে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বন্দী প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই দেশে ফিরিয়ে আনা হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ...
নেত্রকোনায় হরতাল কর্মসূচির মধ্যে রেললাইনে আগুন দেওয়া, আন্তনগর ট্রেনের বগিতে অগ্নিসংযোগ এবং গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া মোহনগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপির সহযোগী সংগঠনের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর