মুন্সীগঞ্জে হিট স্ট্রোকে দাখিল পরীক্ষার্থীর মৃত্যু

আপডেট : ১১ মে ২০২৩, ০৮:৫৮ পিএম

মুন্সীগঞ্জ সদরে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা শুরুর আগে এক দাখিল পরীক্ষার্থীর হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সদর উপজেলার পঞ্চসার ফাজিল মাদ্রাসা কেন্দ্রে মর্মান্তিক এ ঘটনা ঘটে। 

নিহত পরীক্ষার্থী মাহবুব হাসান টঙ্গীবাড়ী উপজেলা আড়িয়ল এলাকার আনোয়ার হোসেনের একমাত্র সন্তান।

নিহতের বাবা আনোয়ার হোসেন জানান, এবারের এসএসসি সমমান দাখিল পরীক্ষার্থীদের জন্য বৃহস্পতিবার নির্ধারিত বিষয় হাদিস পরীক্ষায় অংশগ্রহণ করতে পরীক্ষার হলে যান মাহবুব। পরীক্ষা শুরুর আধঘণ্টা আগে কেন্দ্রের ভিতরে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে মাহবুব। এসময় খিচুনি হচ্ছিল তার। পরে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মাহবুবকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারও দুই মৃত ডলফিন

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক এএসএম ফেরদৌস জানান, প্রচণ্ড গরমে হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত না হলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবেনা বলে জানান তিনি।


একাত্তর/জো

মুন্সীগঞ্জে মোবাইল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৪ জুন) দিবাগত রাতে জেলার শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় চুরির অভিযোগ তুলে স্থানীয় একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ওই...
মুন্সীগঞ্জে ঐতিহ্যবাহী ১১ কিলোমিটার দীর্ঘ নয়নের খাল পরিদর্শন ও খাল খনন কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ডের শিকার আট বছরের শিশু রামিসার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (২০ মে) রাত ৯টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদী গ্রামে...
মুন্সীগঞ্জে পদ্মা নদীতে নিখোঁজ মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ছাত্র জে এফ মো. আবু নাঈমের মরদেহ উদ্ধারে সাহসিকতা ও বীরত্ব প্রদর্শনের জন্য ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যকে...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর