ফতুল্লায় মাদ্রাসায় আগুন: ৩৮ শিক্ষার্থী এখনো হাসপাতালে, লাইফ সাপোর্টে এক

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ১২:৩০ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় সাইনবোর্ড এলাকার একটি মাদ্রাসায় লাগা আগুনে ধোঁয়ায় অসুস্থ হয়ে মোট ৯৪ জন শিক্ষার্থী ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিতে এসেছে। তাদের মধ্যে ৩৮ জন বর্তমানে ভর্তি রয়েছে এবং প্রাথমিক চিকিৎসা শেষে ৫৬ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। ভর্তি শিক্ষার্থীদের মধ্যে চারজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে, যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মেকানিক্যাল ভেন্টিলেটরে রাখা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বেলা পৌনে ১১টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার এসব জানান। 

অসুস্থ শিক্ষার্থীদের সঠিক ও দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে ইতিমধ্যেই দুটি আলাদা মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) হাসপাতালে আহত শিক্ষার্থীদের দেখতে এসে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত অসুস্থ শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার ঘোষণা দেন। দুটি মেডিক্যাল বোর্ড গঠনের বিষয়টি উল্লেখ করে তিনি এই ধরণের বিশেষায়িত চিকিৎসা সেবা কেবল ঢাকায় সীমাবদ্ধ না রেখে সারা দেশে বিকেন্দ্রীকরণের তাগিদ দেন। একই সঙ্গে অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা রোধে সবাইকে আরও সতর্ক ও সচেতন থাকার আহবান জানান তিনি।

মাদ্রাসা কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গত সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ফতুল্লার ‘জামিয়া আশরাফিয়া’ মাদ্রাসার পাঁচতলা ভবনের দোতলায় অবস্থিত লাইব্রেরি কক্ষে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে বিষাক্ত ও ঘন ধোঁয়া পুরো ভবনে ছড়িয়ে পড়লে ভেতরে থাকা শিক্ষার্থীদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়। ভবন থেকে তাড়াহুড়ো করে বের হতে গিয়ে ঘন ধোঁয়া শ্বাসের সঙ্গে ফুসফুসে প্রবেশ করায় অধিকাংশ শিক্ষার্থীর শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়।

কাঁচপুর ফায়ার সার্ভিস জানায়, রাত একটা ৫৫ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দেড় ঘণ্টার নিরবচ্ছিন্ন চেষ্টায় রাত তিনটা ৪৪ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার কর্মীরা।

একাত্তর/এসি
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদ্রাসায় আগুন লেগে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ৬৩ শিক্ষার্থীকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষ ও সরাসরি আগুনে পোড়া না গেলেও ঘন...
কক্সবাজার শহরের কলাতলী হোটেল-মোটেল জোনে একটি বসতঘরে আগুনের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রণে এসেছে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ৩০০ ফিট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে দুই প্রবাসীর কাছ থেকে ১৮ ভরি স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ প্রায় ৪৬ লাখ...
কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেকে অবস্থিত ‘টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে’র ভয়াবহ আগুনে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তবে নিখোঁজ থাকা...
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নারী ও শিশু স্বাস্থ্য সুরক্ষা, নবায়নযোগ্য জ্বালানি এবং পরিবেশবান্ধব পাটজাত পণ্য উৎপাদনে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার জোরালো আগ্রহ প্রকাশ...
যুক্তরাজ্য ও ইউরোপজুড়ে একাধিক সন্ত্রাসী হামলার চক্রান্ত এবং সফল বাস্তবায়নে যুক্ত থাকার অভিযোগে ইরান সমর্থিত তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে মার্কিন বিচার বিভাগ (ডিডিওজে)।...
কংগ্রেসের অনুমতি ছাড়া ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার অভিযোগে মার্কিন যুদ্ধ ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে পদচ্যুত করতে যে অভিশংসন উদ্যোগ নেয়া হয়েছিল, তা মার্কিন প্রতিনিধি ব্যর্থ হয়েছে।...
নথিপত্রহীন ও অনিয়মিতভাবে ইউরোপের বিভিন্ন দেশে যাওয়া আরও ৪৪ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। তাদের মধ্যে গ্রিস থেকে ৪০ জন এবং সাইপ্রাস থেকে চারজন রয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর