সোনারগাঁয়ে স্টিল মিলে রডের স্তূপে চাপা পড়ে শ্রমিক নিহত

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে একটি স্টিল মিলে রডের স্তূপে চাপা পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। 

শনিবার দুপুরে সোনারগাঁয়ের নয়াপুর বড়িবাড়ী এলাকায় মুনতাহা স্টিল মিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. শাকিল (২৬) ঢাকার কেরানীগঞ্জ এলাকার দ্বীন ইসলামের ছেলে।

নিহতের সহকর্মী আরিফ জানান, মুনতাহা স্টিল মিলে শ্রমিক হিসাবে কাজ করতেন শাকিল। কাজ করার সময়ে সেখানে বেশ কিছু রড স্তূপ পড়ে যায়। এতে ওই রডের স্তূপে চাপা পড়ে আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: ঈশ্বরদীতে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


একাত্তর/জো