ঈশ্বরদীতে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

আপডেট : ১৩ মে ২০২৩, ০৫:৩৬ পিএম

পাবনার ঈশ্বরদীতে পুকুরে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। 

শনিবার দুপুরে ঈশ্বরদী পৌরসভার সাঁড়া গোপালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা ওই এলাকার বাচ্চু মন্ডলের ছেলে জাহিদ হোসেন (১০), একই এলকাকার পাঞ্জু প্রামাণিকের ছেলে হৃদয় হোসেন (১০) ও মাজদিয়া গ্রামের আকিজল হোসেনের মেয়ে আনিকা খাতুন (১১)। জাহিদ ও আনিকা সম্পর্কে মামাতো-ফুপাতো ভাইবোন।

স্থানীয়রা জানায়, দুপুর আড়াইটার দিকে সাঁড়া গোপালপুর এলাকায় বাড়ির পাশের মানিক হাজীর পুকুরে ওই তিন শিশু গোসল করতে নামে। এসময় সাঁতার কাটতে কাটতে একপর্যায়ে পানিতে তলিয়ে যায় তারা। এসময় এক পথচারী বিষয়টি বুঝতে পেরে পরিবার ও স্থানীয়দের খবর দেয়। স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: আশুলিয়ায় সিলিন্ডার কারখানায় বিস্ফোরণে পাঁচজন দগ্ধ

বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, শিশুদের ডুবে মৃত্যুর খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ এখনও হাসপাতালে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


একাত্তর/জো

পাবনায় এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ জুলাই) বিকেলে জেলার আতাইকুলা থানাধীন ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়ার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া সোবহান উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থীরই মরদেহ উদ্ধার করা হয়েছে। 
দেশের দুই জেলায় মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে এক স্কুলছাত্র ও এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এছাড়া নদীতে ডুবে এখনও এক স্কুলছাত্র ও এক দুবাই প্রবাসীব্যাপী মোট দুইজন নিখোঁজ রয়েছেন। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর