নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ ১৫ জন আহত হয়েছে।
শনিবার সন্ধ্যায় উপজেলার বিশনন্দী ইউনিয়নের গাজীপুরা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।
জান গেছে, বিশনন্দী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য জমির আলী মুক্তিযোদ্ধা গাজী মো. আলাউদ্দিন সমাধিস্থলসহ মাদ্রাসা ও এতিমখানার জায়গায় বাঁশ দিয়ে সীমানা প্রাচীর দেন। এ নিয়ে গাজী পরিবার ও জমির আলীর পরিবারের মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
বিষয়টি মীমাংসা করতে শনিবার বৈঠক হয়। এতে দুই পরিবারে সদস্যসহ থানার ওসি, চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। বৈঠকে সীমানা প্রাচীর তুলে নেওয়ার জন্য মীমাংসা হয় এবং উভয়পক্ষের লিখিত সম্মতি হয়।
আরও পড়ুন: পারিবারিক কলহের জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ
তবে বিচার শেষে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। এতে নারী সহ ১৫ জন আহত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
একাত্তর/এসজে