ফতুল্লায় কিশোরীকে ধর্ষণের দায়ে চারজনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। 

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় ঘোষণা করেন। 

সাজাপ্রাপ্তরা হলেন আলি, ইলিয়াস, ফারুক ও আমির হোসেন। রায় ঘোষণার সময় চার আসামিই পলাতক ছিলেন। 

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, ২০০৫ সালের ৮ জুলাই রাতে ফতুল্লার পিটালীপুল এলাকায় নিয়ে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ করেন চার তরুণ।

তিনি আরও জানান, এ ঘটনায় ওই কিশোরীর করা মামলাটি দীর্ঘদিন বিচারিক আদালতে চলমান ছিলো। পাঁচজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত মঙ্গলবার চার আসামির যাবজ্জীবন কারাদণ্ড দেন।

আরও পড়ুন: ডাকাতির নাটক সাজিয়ে স্ত্রীকে খুন, গ্রেপ্তার তিন

তবে মামলা বিচারাধীন অবস্থায় আসামিরা জামিন নিয়ে পালিয়ে যান জানিয়ে এ কর্মকর্তা বলেন, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।


একাত্তর/এসজে