নারায়ণগঞ্জের বন্দরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় এক মোটরসাইকেলের চালক ও আরোহীর মৃত্যু হয়েছে।
বুধবার বিকেল সাড়ে তিনটায় মদনপুর কেওঢালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহতরা হলেন পূর্ব কেওঢালা এলাকার মৃত মোদাচ্ছের মিয়ার ছেলে আমানউল্লা আমান ও জাঙ্গাল এলাকার আমিনুল মিয়ার ছেলে শিশির মিয়া। তারা দুইজন সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।
আরও পড়ুন: কুষ্টিয়ায় নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত
কাঁচপুর হাইওয়ে থানার ট্রাফিক পরিদর্শক ইব্রাহীম মিয়া জানান, এ দুর্ঘটনায় কাভার্ডভ্যানটি আটক করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
একাত্তর/এসজে