কুষ্টিয়ায় নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

আপডেট : ১২ জুলাই ২০২৩, ০৫:৪৩ পিএম

কুষ্টিয়ার কুমারখালীতে নসিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে।

বুধবার বেলা ১২টার দিকে কুমারখালীর আলাউদ্দিন নগরের কালুর মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহতরা হলেন চুয়াডাঙ্গার দর্শনা নাস্তিপুর গ্রামের ছালাম খাজলীর ছেলে ইকরামুল হক ও দর্শনার ঝাঝাডাঙ্গা গ্রামের সামছুল আলমের ছেলে মিয়া শাহিন। 

স্থানীয়রা জানায়, একটি মোটরসাইকেলে করে দুইজন আরোহী কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন। আলাউদ্দিন নগরের কালুর মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে ইকরামুল হক নামে মোটরসাইকেলের এক আরোহী ঘটনাস্থলেই নিহত হন। পরে কুমারখালী ফায়ার সার্ভিসের কর্মীরা আহত শাহিনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসার পথে তিনি মারা যান। 

আরও পড়ুন: লক্ষ্মীপুরে পর্নোগ্রাফি মামলায় ২৪ জনের সাজা

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম জানান, এই ঘটনায় আটককৃত নসিমন ও নিহত দুজনের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


একাত্তর/এসজে

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যোগ দিয়েছেন।
কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাঝরাতে অতর্কিত হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে এই ঘটনা ঘটেছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) থেকে সড়ক দুর্ঘটনার শিকার এক বৃদ্ধের বিচ্ছিন্ন পা গায়েব হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর