সোনারগাঁয়ে ডাকাতের কবলে ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানী

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ পিএম

কুমিল্লায় ওয়াজ মাহফিল শেষে ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সংঘবদ্ধ ডাকাত দলের হামলার মুখে পড়েছেন জনপ্রিয় ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানী। 

রোববার (২৫ অক্টোবর) রাতে এশিয়ান হাইওয়ে সড়কের বস্তল থেকে গাউসিয়াগামী পথের পাকুন্ডা এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে রফিকুল ইসলাম মাদানী জানান, মহাসড়কের ওপর বড়ো বড়ো ইট-পাথর ফেলে তাদের গাড়ির গতি রোধ করার চেষ্টা করে একদল ডাকাত। পরিস্থিতি বুঝতে পেরে চালক দ্রুত গাড়িটি ২০০ থেকে ৩০০ গজ পেছনে সরিয়ে নিরাপদ দূরত্বে নিয়ে যান। চালকের উপস্থিত বুদ্ধিমত্তার কারণেই তারা বড়ো ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

মাদানীর অভিযোগ, ডাকাত দল সড়কের আশপাশের কয়েকজন যাত্রীর কাছ থেকে টাকা-পয়সা ও মূল্যবান মালামাল ছিনিয়ে নেয়। তিনি আরও বলেন, দেশে আলেম-ওলামাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। আল্লাহর অশেষ রহমতে তারা প্রাণে বেঁচে গেলেও ঘটনার সময় পুলিশের তৎপরতা নিয়ে অসন্তোষ ও প্রশ্ন তোলেন এই বক্তা।

তবে পুলিশের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি করা হয়েছে। সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারিক জানান, খবর পাওয়ার মাত্র দুই মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ আশপাশে টহলে না থাকলে এতো অল্প সময়ে পৌঁছানো সম্ভব হতো না।

তিনি আরও জানান, ডাকাত দলের সদস্যরা অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা ও জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

একাত্তর/এসি
টাঙ্গাইল জেলার সদর থানাধীন করটিয়ার খুদিরামপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গরুবাহী একটি পিকআপে ডাকাতির চেষ্টাকালে ৯টি গরুসহ পিকআপটি উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। এ সময় ৩৪টি মামলার এক চিহ্নিত আসামিকে...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় পাঠানোর প্রলোভন দেখিয়ে ছয় লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। জাল ভিসা ও বিমানের টিকেট নিয়ে বিমানবন্দরে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক পরিবারের জমি দখল নিতে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে নেতৃত্ব দিয়েছেন স্থানীয় এক ইউনিয়ন যুবদলের সভাপতি।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘প্রিমিয়ার স্টিল অ্যান্ড রোলিং মিল’-এ লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে ছয়জন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে গুরুতর চারজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের প্রকোপ। স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫...
 রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকের তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তোমাদের মধ্যেই আমরা দেখতে পাই নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন।
যৌতুকের লোভ ও পারিবারিক কলহের জেরে নিজ স্ত্রী ও দুধের শিশুকে নির্মমভাবে হত্যার দায়ে অভিযুক্ত স্বামীকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছেন আদালত। সোমবার সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের...
লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে জুয়েল নামের এক যুবককে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। রোববার (২৫ অক্টোবর) রাতে সংঘটিত এই হামলায় দালাল বাজার ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রদল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর