২২ বছর পর আফতাব চেয়ারম্যান হত্যা মামলায় দুইজনের সাজা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আলোচিত ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন হত্যা মামলায় ২২ বছর পর দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলায় ১৫ জনকে খালাস দেয়া হয়েছে।

রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শাম্মী আখতার এ রায় ঘোষণা করেন। রায়ে দণ্ডপ্রাপ্তদের এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সাজাপ্রাপ্তরা হলেন- আবুল কালাম ও নূর মোহাম্মদ। রায় ঘোষণার সময় নুর মোহাম্মদ উপস্থিত থাকলেও অপর আসামি কালাম পলাতক রয়েছেন।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, আদালতে দীর্ঘ শুনানি, যুক্তি-তর্ক শেষে দুইজনের যাবজ্জীবন সাজার আদেশ দেয়া হয়েছে। সেই সাথে ১৫ জনকে বেকসুর খালাস দিয়েছে আদালত।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় আগুনে পুড়ে বাবা ও পাঁচ ছেলের মৃত্যু

২০০১ সালের ১৪ নভেম্বর কায়েতপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আফতাব উদ্দিন রূপগঞ্জে রিকশায় করে বাড়ি ফিরছিলেন। পথে ইসাখালি গ্রামের ইসলাম হাজীর বাড়ির পাশে তাকে কুপিয়ে হত্যা করা হয়। পরের দিন নিহতের ছেলে সোহেল রানা বাদি হয়ে রূপগঞ্জ থানায় ১৭ জনকে আসামি করে মামলা করেন।


একাত্তর/আরবিএস