অস্ট্রেলিয়ায় আগুনে পুড়ে বাবা ও পাঁচ ছেলের মৃত্যু

আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ০১:৫২ পিএম

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যে একটি বাড়িতে আগুন লেগে এক বাবা ও তার পাঁচ ছেলের মৃত্যু হয়েছে। 

ইউএস নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার ব্রিসবেন থেকে ৬০ কিলোমিটার দূরে, রাসেল আইল্যান্ডের একটি ছোট্ট শহরে এ ঘটনা ঘটে। 

পুলিশ সুপারিনটেনডেন্ট ম্যাট কেলি জানিয়েছেন, এ ঘটনায় ওই ব্যক্তির স্ত্রী অক্ষত অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে যেতে সক্ষম হয়েছেন।

কেলি আরও জানান, পুরো পরিবারকে হারিয়ে ওই নারী মানসিকভাবে ভেঙে পড়েছেন। 

image

আরও পড়ুন: ওয়াগনারের সহায়তা চায় নাইজারের জান্তা

কুইন্সল্যান্ড ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ বলছে, আগুনে বাড়িটি ধসে পড়েছে এবং আশেপাশের বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, ঘটনাস্থলে ৯ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে এবং তিনজনকে হাসপাতালে নেয়া হয়েছে। পরে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত নেমেছে কুইন্সল্যান্ড পুলিশ।


একাত্তর/আরবিএস 

স্পেনের দক্ষিণাঞ্চলের আলমেরিয়া প্রদেশে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।
অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো বার্ড ফ্লুর এইচ৫ (H5) স্ট্রেইন বা ধরন শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। এর মধ্য দিয়ে অত্যন্ত সংক্রামক এই ভাইরাসটির উপস্থিতি এখন বিশ্বের সব মহাদেশেই নিশ্চিত হয়েছে।
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হোটেলে বুধবার এক ভয়াবহ ও বিধ্বংসী অগ্নিকাণ্ডে কমপক্ষে ২১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই বিদেশি নাগরিক। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির রাজধানীতে ঘটে যাওয়া...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর