ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছ। শনিবার দিবাগত রাত দশটার দিকে এই নৌরুটে কুয়াশা দেখা দেয়। রাত বাড়ার সাথে কুয়াশার তীব্রতাও বাড়তে থাকে।
ফলে দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ রাত সোয়া একটার সময় ফেরি চলাচল বন্ধ করে দেন। এ সময় মাঝনদীতে চারটি ফেরি আটকা পড়ে। প্রচণ্ড শীতে আটকে পড়া ফেরির যাত্রীরা চরম ভোগান্তি পোহান।
পাটুরিয়া প্রান্তে সাতটি ও দৌলতদিয়া প্রান্তে একটি ফেরি নোঙ্গর করে রাখা হয়েছ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা অঞ্চলের ডিজিএম শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ জানান, কুয়াশার তীব্রতা বেড়ে গেলে রাত সোয়া একটার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হর। এ সময় মাঝনদীতে চারটি ফেরি আটকা পড়ে।