গরু বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বিদ্যুৎমিস্ত্রির মৃত্যু

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ০৮:৩২ পিএম

মেহেরপুর সদরের রাজনগর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নামের এক বিদ্যুৎমিস্ত্রির মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নিজ বাড়িতে একটি গরুকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হন তিনি।

নিহত তরিকুল ইসলাম (৩০) সদর উপজেলার রাজনগর গ্রামের মোল্লাপাড়ার লিয়াকত আলীর ছেলে। গ্রামে বিদ্যুৎমিস্ত্রি হিসেবে কাজ করেন তিনি। বরাদি বাজারে বিদ্যুৎ সামগ্রীর একটি দোকানও রয়েছে তার।

পুলিশ ও এলাকাবাসী জানায়, তরিকুলের বাড়ির গোয়াল ঘরের পাশ দিয়ে বিদ্যুতের লাইন টানা আছে। সেখানে একটি সিমগাছের লতার সাথে তার জড়ানো ছিলো। তার বাড়িতে লালনপালন করা গরু সিমের লতা মুখে নিয়ে বিদ্যুতের তার সহ চিবোতে গিয়ে বিদ্যুতায়িত হয় গরুটি। গরুটিকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তরিকুল। এলাকাবাসী তাকে দ্রুত উদ্ধার মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা স্বীকার করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে পরিবারকে নিহতের মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

 

একাত্তর/জো
দূর প্রবাসে থেকে শুনেছিলেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার খবর। ইচ্ছা ছিলো প্রকল্পের কাজ শেষ করে দেশে ফিরবেন, প্রথমবারের মতো কোলে নেবেন নিজের প্রিয় সন্তানকে। কিন্তু সেই আকুল স্বপ্ন আর পূরণ হলো না। রাশিয়ার...
মেহেরপুরের গাংনীতে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের কার্যালয়ের পাশে পরপর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মেহেরপুরে একটি পুকুরে বিষ ঢেলে মাছ নিধন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাতে জেলার গাংনী উপজেলার মিনাপাড়া গ্রামে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা। 
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ ও বিএসএস প্রথম বর্ষের ইংরেজি পরীক্ষায় বই দেখে লেখার ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। পরীক্ষার্থী ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর