নারায়ণগঞ্জের বিভিন্ন প্রবেশমুখে পণ্যবাহী ট্রাকে চাঁদা আদায়কালে ২৫ জনকে আটক করেছে র্যাব-১১। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১২ জন জরিমানা করা হয়েছে।
রোববার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত নারায়ণগঞ্জের বিভিন্ন পয়েন্টে র্যাব-১১ এ অভিযান চালিয়ে এ জেল-জরিমানা করে।
পরে সোমবার সকালে নারায়ণগঞ্জ আদমজীনগর র্যাব-১১ এর মিডিয়া অফিস এ তথ্য জানায়।
বিভিন্ন মেয়াদে কারাদন্ড পাওয়ারা হলেন- জুয়েল আহমেদ (৩০), শফিকুল ইসলাম (২৭), আব্দুর রহমান (৩০), আশরাফ উদ্দিন (৪০), খলিল (৪০), ওমর ফারুক (২৮), ওমর ফারুক (৪০), হাসান মাসুম (৪০), বিপ্লব খান (২৯), ফরহাদ (২৮), আসিফ (২১), আতিকুর রহমান (৪৫), মারুফ হোসেন (২৮)।
যাদের জরিমানা করা হয়েছে তারা হলেন- কবির হোসেন (২৮), রানা (৩০), রাজিব (৩০), দিপু (১৯), সাদ্দাম হোসেন (১৮), সুমন খান লাল (৩২), আব্দুর রহমান মুন্না (৪০), সোহেল (৩৫), আল আমিন (৩৫), ইকবাল (৪৫), রকিবুল হাসান (২৬), রাসেল (২৫)।
র্যাব জানায়, সম্প্রতি পণ্যবাহী যানবাহনে চাঁদাবাজির কারণে অযৌক্তিক ও অস্বাভাবিকভাবে বাড়ছে নিত্যপণ্যের দাম। সড়ক-মহাসড়কে এসব বাড়তি খরচের খেসারত দিতে হচ্ছে সাধারণ ক্রেতাদের। যার ফলে সবজির মৌসুমেও কমছে না সবজির দাম।
এর পরিপ্রেক্ষিতে রোববার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত র্যাব-১১' র নারায়ণগঞ্জ সিপিএসসি এবং সিপিসি বিশেষ অভিযান চালায়। অভিযানে নারায়ণগঞ্জের বিভিন্ন প্রবেশমুখে পণ্যবাহী ট্রাকে চাঁদা আদায়কালে হাতেনাতে ২৫ জন চাঁদাবাজকে আটক করে সাজা দেওয়া হয়।