ওষুধের দোকান খুলে ডাক্তার পরিচয়ে চিকিৎসা, জরিমানা

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৫৫ পিএম

শেরপুরে ওষুধের দোকান (ফার্মেসি) খুলে ডাক্তার পরিচয়ে রোগীর চিকিৎসা দেওয়ার অভিযোগ একজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার দুপুরে জেলার নকলা উপজেলার পৌর শহরের হল পট্টি এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।

অভিযুক্তের নাম শিখা রানী দেবী (৩৭)। তিনি ওই এলাকায় দি প্যারেন্টস মেডিক্যাল হল নামে একটি ওষুধের দোকান চালিয়ে রোগীদের ব্যবস্থাপত্র দিয়ে আসছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নকলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিহাবুল আরিফ এ জরিমানা আদায় করেন।

তিনি বলেন, চিকিৎসক না হয়েও নামের আগে ডাক্তার লিখে শিশু থেকে বিভিন্ন বয়সের রোগীর চিকিৎসা সেবা দিনে শিখা রানী। তিনি বিএমডিসির নিবন্ধিত না হয়েও ডাক্তার লেখা সিল ব্যবহার করে ব্যবস্থাপত্র দিতেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ও আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা।

একাত্তর/এসি
শেরপুরে কালোবাজারে ১৪ কোটি টাকার সার বিক্রির অভিযোগে কৃষি কর্মকর্তার দায়ের করা মামলায় ১০ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) ডিলারসহ ১৫ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। 
একটুখানি খাবারের আকুতি নিয়ে স্ত্রীকে জড়িয়ে ধরে কাঁদছিলেন ৮০ বছরের বৃদ্ধ সাজু শেখ। বয়স আর দারিদ্র্যের ভারে কুপোকাত শরীর, অথচ চোখের সামনে শয্যাশায়ী স্ত্রীর চিকিৎসা তো দূরের কথা, দুবেলা দুটো অন্ন...
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর