আগামী ২৩ মে শুরু হচ্ছে দেশের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজের (বিডিএস) ২০২২-২৩ সেশনের প্রথম বর্ষ ভর্তি। চলবে ২৮ মে পর্যন্ত।
রোববার (৭ মে) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, লিখিত পরীক্ষার নম্বর ও এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় পাওয়া জিপিএ থেকেনম্বর যোগ করে অর্জিত স্কোরের ভিত্তিতে মেধা, পছন্দক্রম, কোটা অনুযায়ী ৫৪৫ জন পরীক্ষার্থীকে একটি সরকারি ডেন্টাল কলেজ ও আটটি মেডিক্যাল কলেজের ডেন্টাল ইউনিটে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।
আরও পড়ুন: হাসপাতালে সার্জারি করেন রাঁধুনি-মালি-পরিচ্ছন্নতাকর্মী!
নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচিত শিক্ষার্থীদের অফিস সময়ে ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে। আবেদনপত্রে দেওয়া তথ্য ত্রুটিপূর্ণ হলে যে কোনো সময় তার ভর্তি বাতিল ও আইনি ব্যবস্থাগ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
একাত্তর/এসি