ডেন্টালে ভর্তি পরীক্ষা সকাল দশটায়

আপডেট : ০৮ মার্চ ২০২৪, ০৮:৪৩ এএম

২০২৩-২৪ শিক্ষাবর্ষের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে শুক্রবার সকালে। এবার প্রতিটি আসনের বিপরীতে লড়বেন ৯৩ জন শিক্ষার্থী। সকাল ১০টায় ভর্তি পরীক্ষা শুরু হয়ে শেষ হবে বেলা ১১টা।

পূর্ববর্তী বছরের এইচএসসি, ‘এ’ লেভেল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণদের সর্বমোট নম্বর থেকে ৫ (পাঁচ) নম্বর বাদ দিয়ে এবং পূর্ববর্তী বছরের সরকারি মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজের ডেন্টাল ইউনিটে ভর্তি শিক্ষার্থীদের ক্ষেত্রে সর্বমোট নম্বর থেকে ১০ (দশ) নম্বর বাদ দিয়ে মেধাতালিকা নির্ধারণ করা হবে।

লিখিত ভর্তি পরীক্ষায় ১০০টি প্রশ্নের প্রতিটি ১ নম্বর করে মোট (এইচএসসি বা সমমান সিলেবাস অনুযায়ী) ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পদার্থবিদ্যা ২০, রসায়নবিদ্যা ২৫, জীববিজ্ঞান ৩০, ইংরেজি ১৫ ও সাধারণ জ্ঞান (বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ) ১০ অনুযায়ী অনুষ্ঠিত হবে।

প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। লিখিত পরীক্ষায় ৪০ নম্বরের কম পেলে অকৃতকার্য বিবেচনা করা হবে।

ভর্তি পরীক্ষায় ৪০ নম্বরের কম পেলে ভর্তির যোগ্য বিবেচিত হবেন না।

এআর
দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
আগামী ২৩ মে শুরু হচ্ছে দেশের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজের (বিডিএস) ২০২২-২৩ সেশনের প্রথম বর্ষ ভর্তি। চলবে ২৮ মে পর্যন্ত। রোববার (৭ মে)  স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ খবর...
গোপালগঞ্জে ইভটিজিংয়ের ঘটনাকে কেন্দ্র করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও শেখ সায়েরা খাতুন মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময়...
জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সব ধরনের ভেদাভেদ ভুলে একটি ঐক্যবদ্ধ ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার উদাত্ত আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন,...
ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের বীর শহীদদের অমর স্মৃতি সংরক্ষণ এবং স্বৈরাচারবিরোধী সংগ্রামের চেতনাকে চির অম্লান করে রাখতে রাজধানীর ওসমানী উদ্যানে নির্মিত দৃষ্টিনন্দন ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন...
অনেক নাটকীয়তার পর অবশেষে মন্ত্রিসভা থেকে পদত্যাগের সিদ্ধন্ত নিয়েছেন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। কিছুক্ষণের মধ্যে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে তিনি নিজেই এই ঘোষণা দেবেন বলে এক...
কানাডার বৃহত্তম ও অত্যন্ত ব্যস্ততম একটি সামরিক ঘাঁটিতে দ্রুত ছড়িয়ে পড়া এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সশস্ত্র বাহিনীর চারজন সদস্য নিহত হয়েছেন এবং আরও বহু সদস্য গুরুতর আহত হয়েছেন। শনিবার বিকেলে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর