হাসপাতালে সার্জারি করেন রাঁধুনি-মালি-পরিচ্ছন্নতাকর্মী!

আপডেট : ০৭ মে ২০২৩, ০৭:৪৯ পিএম

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে সার্জারির কাজ চলছে রাঁধুনি, পরিচ্ছন্নতাকর্মী আর মালিকে দিয়ে। এতে করে মানসম্মত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হওয়ার পাশপাশি নানা বিড়ম্বনার শিকার হচ্ছেন সেবাপ্রার্থীরা। ঘটনার সত্যতা স্বীকার করে জনবল সংকটকে দায়ি করছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারে চিকিৎসকের সাথে সার্জারিতে অংশ নিয়েছেন অবসর নেয়া পরিচ্ছন্নতাকর্মী রবি দাস। শুধু অপারেশন থিয়েটার নয় হাসপাতালের জরুরি বিভাগেও তিনি সার্জারির কাজ করে আসছেন নিয়মিতভাবে। জরুরি বিভাগসহ অপারেশন থিয়েটারে একইভাবে সার্জারির কাজ করেন রাঁধুনি, মালি এবং পরিচ্ছন্নকর্মীও। রোগীদের কাছ থেকে নগদ অর্থ হাতিয়ে নেয়ারও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। 

সাবেক পরিচ্ছন্নতাকর্মী রবি দাস বলেন, আমি গত ১ ডিসেম্বরে ঝাড়ুদারের কাজ থেকে অবসর নিয়েছি। আমি ওটি এবং জরুরি বিভাগে নিয়মিত কাজ করে আসছি। ডেসিং এবং সেলাইয়ের কাজ করতে পারি। সাবেক অনেক চিকিৎসকের সাথেও আমি কাজ করেছি। 

রাঁধুনি পদের বাচ্চু মিয় বলেন, আমার পদ রাঁধুনি হলেও আমি জরুরি বিভাগের সব কাজই পারি। এর আগেও আমি কুড়িগ্রামের নাগেশ্বরী, ফুলবাড়িসহ অন্য স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়ার্ডবয় হিসেবে কাজ করেছি। এই হাসপাতালে ওয়ার্ডবয় না থাকায় জরুরি বিভাগে দায়িত্ব পালন করছি। আমার মতো হাসপাতালে স্বেচ্ছাসেবক হিসেবে মালি পদের দেলোয়ার হোসেন, মিজানুরও কাজ করে থাকেন।

এ বিষয়ে স্বেচ্ছাসেবক মালি পদের দেলোয়ার হোসেন বলেন, আমি ফুলের বাগান দেখভালের জন্য স্বেচ্ছাসেবক হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছি। জরুরি বিভাগেও পরিস্কার পরিচ্ছন্নতার কাজ করি। পাশাপাশি সেলাই ও ডেসিংয়ের কাজও করতে পারেন বলে জানান তিনি। 

উপজেলার বৈদ্যেরবাজারের বাসিন্দা শ্রীবাবলু চন্দ্র রায় বলেন, আমার মায়ের বয়স প্রায় ৭৫ বছর হয়েছে। তার বাম পা একটু কেটে গিয়ে ইনফেকশন হয়ে পচন ধরেছে। দু’সপ্তাহের বেশি সময় ধরে মাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা নেয়া হচ্ছে। রবিভাই,দেলোয়ারভাই আমার মায়ের পা ডেসিং করেন ননিয়মিত। এজন্য আমি খুশি হয়ে তাদেরকে ডেসিং করার সময় কিছু বকশিস দেই যেন তারা ভালো করে কাজ করেন। 

আরেক ভুক্তভোগী রোগী দেবিচরণ গ্রামের বাসিন্দা সুনিল চন্দ্র রায় বর্মন বলেন, পারিবারিক কোন্দলের জেরে আমার ওপর হামলা হয়। এতে করে আমার ডান হাতের আঙ্গুল ও বাম হাতের একটি আঙ্গুলে কোপ লেগে কেটে যায়। পরে আমি হাসপাতাল গিয়ে দেখি দেলোয়ার ভাই অন্য রোগীদের ডেসিং করছেন। আমার ভাঙা হাতে প্লাষ্টার করেন ডা: বাপ্পি এবং দেলোয়ার ভাই কাটা আঙ্গুলে সেলাই করেন। সেলাই করতে গিয়ে সুঁচের গুঁতো লাগে আঙ্গুলের হাড়ে এতে করে আমি কিছুটা ব্যথা অনুভব করি। কিছুদিন চিকিৎসা নেবার পর এখন আমি বাড়িতে চলে আসছি।

image


এই হাসপাতালে ঝাড়ুদার সেলাই করে, আবার সেই ঝাড়ুদার ওষুধও দেয় উল্লেখ করে মেকুরটারি গ্রামের বাসিন্দা লাল মিয়া বলেন, ভর্তি রোগীদের দেখতে নিয়মিত ডাক্তাররা রাউন্ড দেয় না। একবার দেখলে পরের দিন আবার আসেন ডাক্তার। মানুষ সঠিকভাবে চিকিৎসা ও ওষুধ পায় না।

রাজারহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মিজানুর রহমান এসব অভিযোগ স্বীকার করে বলেন, জনবল সংকটের কারণে রাঁধুনি, পরিচ্ছন্নতাকর্মী, মালি এবং স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দিয়ে চলছে জরুরি বিভাগ ও অপারেশন থিয়েটারে।

আরও পড়ুন: এক দশক পর আরব লীগে ফিরলো সিরিয়া, ক্ষুদ্ধ যুক্তরাষ্ট্র

তিনি আরও বলেন, হাসপাতালে তিন জন ওয়ার্ড বয়ের বিপরীতে আছেন এক জন। তিনিও বর্তমানে উমর মজিদ ইউনিয়ন সাব সেন্টারে কর্মরত।

রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ২০১২ সালে হাসপাতালটি ২৫ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। জনবল রয়েছে মেডিকেল অফিসার পদে আটজন, নার্সিং সুপারভাইজার একজন, সিনিয়র নার্স ২৬ জন, মিডওয়াইফ ছয়জন, ল্যাব টেকনিশিয়ান দুজন, প্রধান সহকারী একজন, অফিস সহায়ক তিনজন, ফার্মাসিস্ট দুজন, পরিসংখ্যানে একজন, স্বাস্থ্য পরিদর্শক দুজন, অ্যাম্বুলেন্স চালক একজন, মালি একজন, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদে পাঁচজন, পরিচ্ছন্নতাকর্মী তিনজন।


একাত্তর/আরবিএস  

শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে জরুরি বিভাগে হামলা, ভাঙচুর ও দায়িত্বরত চিকিৎসককে মারধরের ঘটনায় মামলা করা হয়েছে। শনিবার (১৬ মে) সন্ধ্যায় সদরের পালং মডেল থানায় মামলাটি...
শেরপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে এক রোগীর স্বজন ডাক্তারকে 'আপু' ডাকায় অভিভাবকসহ ওই রোগীকে রুম থেকে বের করে দেয়ার অভিযোগ উঠেছে। 
চিকিৎসায় অবহেলা বা ভুল চিকিৎসার অভিযোগ প্রমাণিত হওয়ায় চার ডাক্তারের সনদ সাময়িকভাবে বাতিল করেছে বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।
ব্রাহ্মণবাড়িয়ায় মায়ের হারানো ব্যাগ ফিরিয়ে দিয়ে তার শিশু বাচ্চাকে চুরি করে নেয়ার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় শহরের আল খলিল হাসপাতাল থেকে সাউদা হোসেন সারা নামের চার বছরের ওই শিশুটিকে চুরি করে নিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর