ট্রেন্ড লিস্টে থাকাটা এখন যেন রনবীর-আলিয়া দম্পতির জন্য অভ্যেসেই দাঁড়িয়ে গেছে। প্রায় প্রতি সপ্তাহেই তাদের দেখা যাচ্ছে ট্রেন্ড লিস্টের টপে। এবার তাদের ট্রেন্ডে এনে দিয়েছেন তাদের ব্যক্তিগত শেফের শেয়ার করা একটি ইন্সটাগ্রাম পোস্ট।
কিছুদিন আগে শেয়ার করা ওই পোষ্ট ইন্সটাগ্রামে এখনো ট্রেন্ড করছে। পোস্টের ক্যাপশনে শেফ শাস্ত্রী লিখেছেন, 'দুই বছর আগে শেফ হার্শের সহযোগী হিসেবে আলিয়া ও রনবীরের জন্য রান্না শুরু করি। প্রায় ছয় মাস হতে চলেছে আমি সবার জন্য রান্না শুরু করি, আর তারপর থেকে প্রতিদিনই ছিল উত্তেজনা ও শিক্ষণীয় অভিজ্ঞতায় পরিপূর্ণ।'
প্রাইভেটশেফ আর পান্ডাগ্যাং হ্যাশট্যাগের সাথে তিনি আরও লিখেছেন, 'শেফ হার্শ, আপনার অনবরত সমর্থন, নির্দেশনা আর সর্বোপরি আস্থা না থাকলে এর কিছুই সম্ভব হতো না।'
এর আগে, গত মাসে আলিয়া ভাট রনবীর কাপুরের তোলা একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে। আলিয়া ভাটের ইন্সটাগ্রাম প্রোফাইলে রনবীর কাপুরের উপস্থিতি চোখে পড়ার মতো।
আরও পড়ুন: মিয়া খলিফাকে মৃত দেখাচ্ছে ফেসবুক, অভিনেত্রী বললেন বেঁচে আছি
২০২০ সালে একটি সাক্ষাৎকারে রনবীর কাপুর আলিয়া ভাটের সাথে তার সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করে। আলিয়াকে নিজের প্রেমিকা উল্লেখ করে তিনি জানান, এই মহামারি না থাকলে তারা আরও আগেই বিয়ে করে ফেলতেন।
আলিয়া ভাটকে সঞ্জয়লীলা ভানসালি পরিচালিত সিনেমা 'গাঙ্গুবাই কাঠিওয়াডি' এবং এসএস রাজামৌলির 'আরআরআর' সিনেমায় দেখা যাবে। একইসঙ্গে আলিয়ার নিজস্ব প্রযোজনায় 'ডার্লিং', ফারহান আখতারের 'জি লে যারা'তে প্রিয়াঙ্কা চোপড়া ও ক্যাটরিনা কাইফের সাথে এবং করন জোহরের 'রকি ওউর রানি কি প্রেম কাহানি'তেও রনভীর সিংয়ের বিপরীতে তাকে দেখা যাবে।
এদিকে 'ব্রহ্মাস্ত্র' ছাড়াও বানী কাপুরের বিপরীতে 'শামসেরা', নাম নির্ধারিত না হওয়া একটি চলচ্চিত্রে শ্রদ্ধা কাপুরের বিপরীতে এবং সন্দ্বীপ রেড্ডি ভাঙ্গার 'এনিমেল' সিনেমায় পরিনীতি চোপড়ার বিপরীতে দেখা যাবে রনবীর কাপুরকে।
একাত্তর/টিএ