আলিয়াকে নিয়ে ট্রল করায় চটে লাল আলি গোনি

কান চলচ্চিত্র উৎসব

আপডেট : ১৪ মে ২০২৬, ০১:৪১ পিএম

কান ফিল্ম ফেস্টিভ্যালের ঝলমলে আলোয় যখন ভারতের নাম উজ্জ্বল করছেন আলিয়া ভাট, ঠিক তখনই নেটপাড়ার একদল ‘নীতি পুলিশ’ যেন ওত পেতে বসেছিল তাঁকে ট্রল করার জন্য। আলিয়ার রেড কার্পেট লুকের একটি ভিডিও ভাইরাল হতেই শুরু হয় তীব্র কটাক্ষ। তবে, এবার চুপ থাকেননি টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা আলি গোনি। আলিয়াকে নিয়ে বিদ্রূপকারীদের রীতিমতো ধুয়ে দিলেন তিনি।


ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, আলিয়া অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে পোজ দিচ্ছেন, হাসছেন এবং দর্শকদের উদ্দেশ্যে চুমু ছুড়ে দিচ্ছেন। কিন্তু নেটিজেনদের একাংশের দাবি, সেই সময় আন্তর্জাতিক আলোকচিত্রীরা নাকি আলিয়ার দিকে নজর না দিয়ে অন্য সেলিব্রিটিদের ছবি তুলতে ব্যস্ত ছিলেন। কেউ কেউ এই মুহূর্তটিকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেন এবং দাবি করেন বিদেশের মাটিতে আলিয়াকে কেউ পাত্তাই দেয়নি।


আলিয়ার সমর্থনে ইনস্টাগ্রামে একটি কড়া স্টোরি শেয়ার করেছেন আলি গোনি। তিনি স্পষ্ট ভাষায় জানান, দেশের মানুষ যখন কঠোর পরিশ্রম করে আন্তর্জাতিক মঞ্চে ভারতের নাম উজ্জ্বল করে, তখন আমাদেরই কিছু মানুষ তাদের টেনে নিচে নামাতে চায়, যা অত্যন্ত দুঃখজনক।


বিদ্রূপকারীদের মোক্ষম জবাব দিয়ে আলি লেখেন, আলিয়া আজ যে জায়গায় পৌঁছেছেন, সেখানে যাওয়া অনেকের কাছেই স্বপ্ন। তাঁকে নিয়ে মজা না করে বরং আমাদের উচিত তাঁকে সমর্থন জানানো। নিজের দেশের মানুষকে ছোট করে নয়, বরং একে অপরকে উপরে তোলার মাধ্যমেই আমরা বড় হতে পারি। আলিয়ার পরিশ্রম এবং ভারতের প্রতিনিধিত্ব করার বিষয়টিকে উদযাপন করার আহ্বানও জানান আলি।  


২০২৫ সালের দুর্দান্ত ডেবিউয়ের পর এটি কানে চলচ্চিত্র উৎসবের মঞ্চে আলিয়ার দ্বিতীয় বছর। ফরাসি উপকূলে এবার ভারতীয়দের জয়জয়কার। আলিয়া ছাড়াও এবারের আসরে যোগ দিচ্ছেন ঐশ্বরিয়া রাই। এছাড়াও নির্মাতা করণ জোহর, অভিনেত্রী তারা সুতারিয়া, মৌনি রায় এবং পূজা বাত্রার মতো তারকারা ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন।


কান ফিল্ম ফেস্টিভ্যাল মানেই ফ্যাশন আর গ্ল্যামারের লড়াই। কিন্তু সেই গ্ল্যামারের আড়ালে অনলাইনে যে কদর্য আক্রমণ চলে, আলি গোনি যেন তার বিরুদ্ধেই গর্জে উঠলেন। নেটিজেনদের এই ‘লজ্জাজনক’ তকমা কি আলিয়ার সাফল্যের পথে কোনো বাধা হবে? আলি গোনির এই কড়া বার্তার পর ট্রলাররা অন্তত কিছুটা শান্ত হবেন বলেই আশা করছে বলিউড। ১২ মে শুরু হওয়া এই জমকালো উৎসব চলবে ২৩ মে পর্যন্ত।

এআরএস
চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা নামল এক জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে। এবারের উৎসবে সংস্কৃতি ও মূল্যবোধের সংঘাত নিয়ে নির্মিত নরওয়েজিয়ান...
অবশেষে সব জল্পনা-কল্পনা আর জঞ্জাল মাড়িয়ে কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় পা রাখলেন ‘কান-কুইন’ ঐশ্বর্য রাই বচ্চন। গত ১২ মে কান উৎসব শুরু হওয়ার পর থেকেই ল’রিয়েলের ব্র্যান্ডিং পোস্টার থেকে বচ্চনবধূর...
বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আসর 'ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস' বা বাফটাতে প্রথমবার অংশ নিতে যাচ্ছেন বলিউড কুইন আলিয়া ভাট। মঙ্গলবার ব্রিটিশ অ্যাকাডেমির পক্ষ থেকে ২০২৬ সালের...
ইন্দো-ইতালিয়ান ছবি ‘পরিক্রমা’ নিয়ে এবার কান চলচ্চিত্র উৎসবের ছবির মার্কেটে যোগ দিয়েছিলেন নন্দিত নির্মাতা গৌতম ঘোষ। ব্যস্ত শিডিউলে একাত্তরের সঙ্গে কথা বলেছেন বাঙালির ‘মনের মানুষ’ গৌতম। 
প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর মিরপুর-১০ এলাকার দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করেছেন। এ সময় তিনি পথচারীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং পথচারীদের স্বাচ্ছন্দ্যে চলাচল...
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন একটি রিসোর্টে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠ ও বাঁশের তৈরি টুপটুপ রিসোর্টে লাগা এই আগুনে পুড়ে এখন পর্যন্ত ১০ জন...
ঢাকের কাঠি পড়ার মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গোৎসবের মূল পূজার আনুষ্ঠানিকতা আজ মহাসপ্তমীর সকালে পূর্ণতা পেয়েছে। ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের পর থেকেই দেশের রূপসী মণ্ডপগুলোতে ঢাকের বাদ্য,...
ভবিষ্যতের তরুণ প্রজন্মই একদিন দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে এখন থেকেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও জনস্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার কাজে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর