আবার গায়িকা হলেন নায়িকা আলিয়া ভাট

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৯ পিএম

বলিউডে অভিনেত্রী হিসেবে ইতোমধ্যে বেশ শক্ত জায়গা তৈরি করে নিয়েছেন আলিয়া ভাট। ‘গ্ল্যামার গার্ল’ তকমা থেকে বেরিয়ে নিজেকে ভেঙেছেন বহুমাত্রিক রূপে। শুধু অভিনয়েই নয়, গানেও তার দক্ষতা দেখিয়েছেন আগেই। আবার সেই দক্ষতার ঝলক দেখালেন আলিয়া।

নিজের নতুন সিনেমা ‘জিগরা’র গানে কণ্ঠ দিয়েছেন আলিয়া ভাট। সম্প্রতি প্রকাশিত গানটিতে আলিয়ার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন দিলজিৎ দোসাঞ্জ। গানের ভিডিওতে দেখা গেছে তাদের দুই জনকেই। খবর হিন্দুস্তান টাইমসের।

আলিয়া ভাট ও দিলজিৎ দোসাঞ্জ। ছবি: সংগৃহীত। 

এর আগেও দিলজিতের সঙ্গেই কণ্ঠ মিলিয়েছিলেন আলিয়া। ২০১৬ সালে প্রশংসিত ‘উড়তা পাঞ্জাব’ সিনেমায় ‘এক কুড়ি’ শিরোনামে একটি গানে কণ্ঠ দেন আলিয়া-দিলজিৎ, যা এখনো শ্রোতাদের মুগ্ধ করে। এবার ‘জিগরা’র ‘চল কুড়িয়ে’র গানের মাধ্যমে আট বছর পর একসঙ্গে কাজ করলেন তারা।

আলিয়ার নতুন এ গানটি লিখেছেন হরমনজিৎ সিং, সংগীতায়োজন করেছেন মনপ্রীত সিং। গানের কথায় নারীর সংগ্রাম ও সাহসিকতা উঠে এসেছে।

ভক্তরা বলছেন, ‘দিলজিতের সঙ্গে মিলে আলিয়া আমাদের হৃদয় জিতে নিয়েছেন।’ ‘দিলজিতের এনার্জির সঙ্গে আলিয়ার কণ্ঠ দারুণভাবে মিলে গেছে’ বলেও মন্তব্য করেছেন অনেকে।

ভাসান বালা পরিচালিত ‘জিগরা’ সিনেমায় ভাইবোনের ভালোবাসা ও মমতার বন্ধন দেখানো হয়েছে। এতে আলিয়ার ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন বেদাং রায়না। আগামী ১১ অক্টোবর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবার কথা।

 

একাত্তর/জো
কান ফিল্ম ফেস্টিভ্যালের ঝলমলে আলোয় যখন ভারতের নাম উজ্জ্বল করছেন আলিয়া ভাট, ঠিক তখনই নেটপাড়ার একদল ‘নীতি পুলিশ’ যেন ওত পেতে বসেছিল তাঁকে ট্রল করার জন্য। আলিয়ার রেড কার্পেট লুকের একটি ভিডিও ভাইরাল...
বলিউডের ইতিহাসের অন্যতম সেরা রোমান্টিক সিনেমা 'কাল হো না হো'-র সেই চঞ্চল অথচ গম্ভীর 'নায়না' চরিত্রটির কথা মনে আছে? চরিত্রটিতে প্রীতি জিনতার অভিনয় আজও দর্শকের চোখে পানি আনে। কিন্তু সম্প্রতি নেটপাড়ায়...
বলিউড সুন্দরী তারকা জাহ্নবী কাপুর বর্তমানে তার আসন্ন ছবি ‘পেড্ডি’ নিয়ে ব্যস্ত থাকলেও, সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের এক হাড়হিম করা অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। মাত্র ১৫ বছর বয়সে স্কুলের আইটি...
বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আসর 'ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস' বা বাফটাতে প্রথমবার অংশ নিতে যাচ্ছেন বলিউড কুইন আলিয়া ভাট। মঙ্গলবার ব্রিটিশ অ্যাকাডেমির পক্ষ থেকে ২০২৬ সালের...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর