বাফটার মঞ্চে অভিষেকের অপেক্ষায় আলিয়ার ভাট

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৫ পিএম

বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আসর 'ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস' বা বাফটাতে প্রথমবার অংশ নিতে যাচ্ছেন বলিউড কুইন আলিয়া ভাট। মঙ্গলবার ব্রিটিশ অ্যাকাডেমির পক্ষ থেকে ২০২৬ সালের পুরস্কার প্রদানকারীদের যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে নাম রয়েছে এই ভারতীয় অভিনেত্রীর। ২২ ফেব্রুয়ারি লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে এই জমকালো অনুষ্ঠানটি আয়োজিত হবে।

এ বছর বাফটার মঞ্চে পুরস্কার তুলে দিতে আলিয়া ভাটের পাশাপাশি থাকছেন বিশ্ববিখ্যাত সব তারকারা। এই তালিকায় রয়েছেন সিলিয়ান মারফি, মাইকেল বি জর্ডান, কেট হাডসন, ব্রায়ান ক্র্যানস্টন, ইথান হক এবং মনিকা বেলুচ্চির মতো কিংবদন্তিরা। অভিনেতা অ্যালান কামিং এবারের মূল অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন। এছাড়া রেড কার্পেট থেকে সরাসরি লাইভ শো সঞ্চালনা করবেন ক্লারা আমফো এবং আলী প্লাম্ব।

ছবি: সংগৃহীত
পুরস্কার ও কন্টেন্ট বিভাগের নির্বাহী পরিচালক এমা বেহর বলেন, চলচ্চিত্র ও সৃজনশীল শিল্পের সেরা সব মুখ উপস্থাপক হিসেবে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন, এটি অত্যন্ত রোমাঞ্চকর।

আলিয়া প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে এই গৌরব অর্জন করছেন তা নয়। তাঁর আগে প্রিয়াঙ্কা চোপড়া এবং দীপিকা পাড়ুকোন বাফটার মঞ্চে পুরস্কার প্রদানের সম্মান পেয়েছেন। তবে এবারের আসরে ভারতের জন্য আরও একটি আনন্দের খবর রয়েছে। সেরা শিশুতোষ চলচ্চিত্র বিভাগে মনোনীত হয়েছে মণিপুরি সিনেমা 'বুং', যা এবারের আসরে ভারতের শক্তিশালী উপস্থিতির জানান দিচ্ছে।

২০২৬ সালের বাফটা মনোনয়নে এবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সেরা অভিনয়ের দৌড়ে মনোনীতদের তালিকায় রয়েছেন লিওনার্দো ডিক্যাপ্রিও, টিমোথি শালামে, এমা স্টোন এবং জেসি প্লেমনসের মতো দক্ষ শিল্পীরা।

লন্ডনের মাটিতে ২২ফেব্রুয়ারির এই সন্ধ্যাটি হবে চলচ্চিত্র প্রেমীদের জন্য এক বড় উৎসব, যেখানে বিশ্বসেরা সব তারকার ভিড়ে জ্বলে উঠবেন ভারতের আলিয়া ভাটও।

এআরএস
বলিউড ও মারাঠি চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা এবং বিশিষ্ট সমাজকর্মী নানা পাটেকার আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স...
বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন এবং তাঁর প্রেয়সী সাবা আজাদ দেখতে দেখতে প্রেমের সম্পর্কের ৫টি বছর পূর্ণ করে ফেললেন! আর এই বিশেষ মাইলফলক উদ্‌যাপন করতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সাবার সঙ্গে একাধিক...
পর্দায় আবারও অক্টোবরের রহস্যময় স্মৃতি ফিরিয়ে এনে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ নিয়ে সিনেমা হলে ফিরছেন বিজয় সালগাঁওকর ওরফে অজয় দেবগন। গান্ধী জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে অভিষেক পাঠক পরিচালিত জনপ্রিয়...
ভারতীয় সিনেমার অন্যতম ব্যবসাসফল ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেগা ফ্র্যাঞ্চাইজি ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েল নিয়ে এক চাঞ্চল্যকর খবর সামনে আনলেন পরিচালক নাগ অশ্বিন। ছবিটির দ্বিতীয় পর্বে বড় কোনো নতুন...
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি ঐতিহ্যবাহী পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের উপ-হাইকমিশনার পবন কুমার বাধে। সপ্তমীর অঞ্জলি অনুষ্ঠান উপলক্ষে...
প্রধানমন্ত্রী তারেক রহমান তার নিজের এক সময়ের শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ পরিদর্শন করেছেন। সেখানে তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় দেশকে...
কক্সবাজারে ছুটির আনন্দ নিমেষেই বিষাদ! পরিবারের সবাইকে নিয়ে আনন্দময় ছুটি কাটাতে ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন মো. আশিকুল ইসলাম। সাথে ছিলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান...
জা ও সাপ্তাহিক টানা ছুটিকে কেন্দ্র করে হিমালয়ের বরফশুভ্র প্রকাণ্ড রূপ দেখতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভিড় জমিয়েছিলেন দেশের দূর-দূরান্ত থেকে আসা শত শত পর্যটক। তবে টানা তিন দিন ধরে মেঘ ও কুয়াশার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর