অস্কার আসরে বসেছে তারার মেলা

জমকালো আয়োজনে চলছে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ ও জনপ্রিয় পুরস্কার প্রদান অনুষ্ঠান অস্কারের ৯৪তম আসর। 

সোমবার (২৮ মার্চ) বাংলাদেশ সময় সকাল ৬টায় প্রচার শুরু হয় অনুষ্ঠানটির। শুরুতেই অস্কার মঞ্চে ইউক্রেনের ওপর রাশিয়ার হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিটের নীরবতা পালন করা হয়। 

এবারের আয়োজন দিয়ে মহামারির পরে আবারও পুরনো রূপে ফিরছে অস্কার। এবছর সশরীরে উপস্থিত হয়েছেন তারকারা। বিয়ন্সে, বিলি আইলিশের মন মাতানো পারফর্মেন্সে মুগ্ধ হয়েছেন দর্শকরা। 


এবারের আসরে সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন কিং রিচার্ড খ্যাত তারকা উইল স্মিথ। আর দ্য পাওয়ার অব দ্য ডগ চলচ্চিত্র থেকে পরিচালকের পুরস্কার ছিনিয়ে নেন নারী নির্মাতা জেন ক্যাম্পিয়ন। সেরা অভিনেত্রী হয়েছেন জেসিকা চ্যাস্টেইন। 


সেরা সহ-অভিনেতার পুরস্কার জিতে ইতিহাস গড়লেন অভিনেতা ট্রয় কোটসুর। কোডা ছবিতে অভিনয়ের জন্য এই সম্মান পেলেন বধির তারকা ট্রয়।

আর সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন ওয়েস্ট সাইড স্টোরি খ্যাত আরিয়ানা ডিবোস। 


একাত্তর/এসজে