৯৮তম অস্কার মাতালো ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’

আপডেট : ১৬ মার্চ ২০২৬, ০২:৪৩ পিএম

যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ই এবারের অস্কার মঞ্চে ঝড় তুললো। সেরা চলচ্চিত্র ছাড়াও আরো ছয়টি ক্যাটাগরিতে পুরস্কার জিতে নেয় পল টমাস অ্যান্ডারসন নির্মিত এই ছবিটি। আর এবারের অস্কার মঞ্চেও যুদ্ধের বিরুদ্ধে সোচ্চার বিশ্ব তারকারা।

ছবি: সংগৃহীত
একজন সাবেক বিপ্লবীর সংগ্রাম এবং যুক্তরাষ্ট্রে অভিবাসীদের জীবনের রূঢ় বাস্তবতার গল্প ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। একাডেমি অ্যাওয়ার্ডসের ৯৮তম আসরে সেরা সিনেমা, সেরা নির্মাতা, সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য, সেরা সহ-অভিনেতাসহ সর্বোচ্চ ৬টি অস্কার ট্রফি ছিনিয়ে নিয়েছে এই চলচ্চিত্রটি।

ছবি: সংগৃহীত
১৯৯০ সালে প্রকাশিত টমাস পিনচনের উপন্যাস ‘ভাইনল্যান্ড’ থেকে অনুপ্রাণিত পলিটিক্যাল থ্রিলার ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ নির্মাণ করেছেন পল টমাস অ্যান্ডারসন।

১৬টি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়ে রেকর্ড গড়া ভ্যাম্পায়ার হরর সিনেমা ‘সিনার্স’ জিতলো এবারের অস্কারের আসরে দ্বিতীয় সবোর্চ্চ পুরস্কার। সেরা অভিনেতা, সেরা মৌলিক চিত্রনাট্য, সেরা মৌলিক সংগীত এবং সেরা সিনেমাটোগ্রাফি মোট ৪টি শাখায় সিনার্সের বাজিমাত।

ছবি: সংগৃহীত
লিওনার্দো ডিক্যাপ্রিও বা টিমোথি শ্যালামেকে হারিয়ে এবার অস্কার আসরে সেরা অভিনেতা বিজয়ী হলেন মাইকেল বি জর্ডানের। রায়ান কুগলারের আলোচিত হরর ছবি ‘সিনার্স’–এ দ্বৈত চরিত্রে অভিনয়ের জন্য এ পুরস্কার পান তিনি।

হ্যামনেট সিনেমাটি তৈরি হয়েছে ম্যাগি ও’ফ্যারোলের উপন্যাস অবলম্বনে। উইলিয়াম শেক্‌সপিয়ার ও তাঁর স্ত্রী অ্যাগনেসের প্রেম ও দাম্পত্য নিয়ে গল্প। এতে উইলিয়ামের স্ত্রীর চরিত্রে অনবদ্য অভিনয় করে সেরা অভিনেত্রীর অস্কার জিতলেন আইরিশ অভিনেত্রী জেসি বাকলি।

ছবি: সৃগহীত
সেরা অ্যানিমেশন সিনেমার পুরস্কার জিতল 'কে-পপ ডেমন হান্টার্স'। গেলো বছর নেটফ্লিক্সে মুক্তির পর ব্যাপক আলোচিত হয় মিউজিক্যাল সিনেমাটি। গড়ে ভিউর রেকর্ডও।

বাংলাদেশ সময় সোমবার ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটার হলে  বসে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক পুরস্কার একাডেমি অ্যাওয়ার্ডসের আসর। এবারো অস্কারের আসরে ছিল রাজনীতির ছোঁয়া। যুদ্ধবিরোধী বক্তব্য দিয়ে নতুন করে আলোচনায় আসেন স্প্যানিশ অভিনেতা হাভিয়ের বারদেম।

ছবি: সংগৃহীত
সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করতে গিয়ে তিনি বলেন, যুদ্ধ নয়, মুক্ত হোক ফিলিস্তিন। এই বক্তব্যের পরপরই অডিটোরিয়ামে উপস্থিত দর্শকদের কাছ থেকে জোরালো করতালি শোনা যায়।

এআরএস
অভিনয়ের পাশাপাশি মানবিক কাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানা। দক্ষিণ ভারতের দুঃস্থ পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য...
পর্দায় আবারও অক্টোবরের রহস্যময় স্মৃতি ফিরিয়ে এনে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ নিয়ে সিনেমা হলে ফিরছেন বিজয় সালগাঁওকর ওরফে অজয় দেবগন। গান্ধী জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে অভিষেক পাঠক পরিচালিত জনপ্রিয়...
কমিক ঘরনার সিনেমার আবারও নতুন ধামাকা! বিশেষ করে মার্ভেলপ্রেমীদের দীর্ঘদিনের আবেগ ও উন্মাদনাকে আবার প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনতে নতুন এক চাল চেলেছে মার্ভেল স্টুডিওজ! ২০১৯ সালের রেকর্ড সৃষ্টিকারী মেগা...
ভারতীয় সিনেমার অন্যতম ব্যবসাসফল ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেগা ফ্র্যাঞ্চাইজি ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েল নিয়ে এক চাঞ্চল্যকর খবর সামনে আনলেন পরিচালক নাগ অশ্বিন। ছবিটির দ্বিতীয় পর্বে বড় কোনো নতুন...
রাজধানীর আগারগাঁও অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে বসা অবস্থায় এক চিকিৎসককে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শুধু...
ডেঙ্গু মহামারি রূপ নেওয়ার আশঙ্কা থেকে দেশকে মুক্ত রাখতে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভরশীল না হয়ে শিক্ষার্থী, তরুণ সমাজসহ দেশের প্রতিটি নাগরিককে সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা অভিযানে এগিয়ে আসার আহ্বান...
কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকত সংলগ্ন পাটোয়ারটেক এলাকায় মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠের তৈরি একটি রিসোর্ট ও রেস্তোরাঁয় এক ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় এ পর্যন্ত কমপক্ষে ছয়জন...
নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীর যন্তর মন্তরে প্রবেশ ও বিক্ষোভ প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার হওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে দিল্লির কুখ্যাত তিহার জেলের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর