মঞ্চে আসছে লোক নাট্যদলের ‘সুন্দর’

দেশের অন্যতম নাট্য সংগঠন লোক নাট্যদলের ৩১তম প্রযোজনায় মঞ্চে আসছে নতুন নাটক ‘সুন্দর’। মোহিত চট্টোপাধ্যায় রচিত নাটকটির নির্দেশনা দিয়েছেন কামরুন নূর চৌধুরী। নাটকের বিষয়বস্তু হলো- মানুষের অন্তর্নিহিত সৌন্দর্য আবিষ্কার করে পৃথিবীকে সুন্দর করে গড়ে তোলা। 

শনিবার (২০ মে) সন্ধ্যা সাতটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। এর উদ্বোধন করবেন বরেণ্য নাট্যজন মামুনুর রশীদ। 


‘সুন্দর’ নাটকতে অভিনয় করেছেন- আবদুল্লাহ আল হারুন, মিনহাজুল হুদা দীপ, সোহেল মাসুদ, তানজিনা রহমান, সাদেক ইসলাম, জান্নাতুল ফেরদৌস মিষ্টি, তৌহিদ মোস্তাক নীল প্রমুখ।

আরও পড়ুন: কান চলচ্চিত্র উৎসব শুরু, বাংলাদেশ বুথ এখনও ফাঁকা

নাটকের মঞ্চ পরিকল্পনা করেছেন ফয়েজ জহির। আলোক পরামর্শ ও পরিকল্পনা করেছেন ঠান্ডু রায়হান ও জিএম সিরাজুল হোসেন। আবহ সংগীত ও পোশাক পরিকল্পনা করেছেন কামরুন নূর চৌধুরী। মঞ্চ ব্যবস্থাপনায় রয়েছেন সোহেল মাসুদ ও মঞ্চসজ্জা ব্যবস্থাপনায় সুধাংশু নাথ। 


একাত্তর/এসি