শেষ হলো ত্রিভুজ প্রেমের নাটক ‘নূরি’র শুটিং

আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ০৩:৩২ পিএম

ত্রিভুজ প্রেমের নাটক ‘নূরি’র শুটিং শেষ হলো রোববার । আর এই নাটকটির মাধ্যমে প্রথমবার পরিচালনার খাতায় নাম লেখালেন শতাধিক হিট সিনেমার ভিডিও সম্পাদক হালিম আহমেদ আতিশ।

জাজ মাল্টিমিডিয়ার বেশিরভাগ সিনেমার চিত্র সম্পাদক হালিম আহমেদ আতিশ পরিচালিত প্রথম নাটক ‘নূরি’তে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জাজ মাল্টিমিডিয়ার সিনেমা ‘ময়না’র অভিনেতা আফফান মিতুল এবং রাকিব সুলতান। ত্রিভুজ প্রেমের এই নাটকে তারা জুটি বেঁধেছেন মৌমিতার সাথে। 

‘নূরি’ নাটকটির গল্পে দেখা যায় গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে নূরির চাঁদের মতো চেহারা। তার রূপের প্রেম পড়ে বড়লোকের ছেলে রুবেল। এদিকে নূরি ভালোবাসে তারই  কাজিন সুজনকে। সুজন আর নূরি দুইজনই স্বপ্ন দেখে একসাথে ঘর বাঁধার। এতে আপত্তি জানায় নূরির মা, কারণ সুজন গরীব, এতিম ও কর্মহীন। তাই নূরির মা অন্য গ্রামের সবচেয়ে বড়লোক, স্মার্ট, ব্যবসায়ী রুবেলের সাথে জোর করে বিয়ে দেয় নূরির। ভাগ্যকে মেনে নিয়ে সুজনকে ভুলে নূরি সংসার করতে চায় রুবেলের সাথে মন দিয়ে। এখানেও বাধে বিপত্তি। নূরি গরীব ঘরের মেয়ে হওয়ায় অভিজাত ঘরের কর্ত্রী  রুবেলের মা নূরিকে মেনে নেয় না। তিনি তার বোনের ছেলে মাসুদের সাথে হাত মিলিয়ে নূরিকে মিথ্যে অপবাদ দিয়ে ঘর থেকে বের করে দেন। এখন কি করবে নূরি? রুবেল কি তাকে বিশ্বাস করে নূরিকে মেনে নিবে? নাকি নূরি ফিরে যাবে সুজনের কাছে? 

এমন গল্পেই সম্প্রতি উলুখোলার মনোরম লোকেশনে নির্মিত হয়েছে ত্রিভুজ প্রেমের নাটক ‘নূরি’। শাকিল সুলতানের স্ক্রিপ্টে এই নাটকে নূরি চরিত্রে মৌমিতা, রুবেল চরিত্রে আফফান মিতুল এবং সুজন চরিত্রে অভিনয় করেছেন রাকিব সুলতান। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শিখা মৌ, কামরুন নাহার, শিশির সহ আরও অনেকই। বর্তমানে চলছে নাটকটির সম্পাদনার কাজ। খুব শিগগিরই নাটকটি মুক্তি পাবে।

 

একাত্তর/জো
রাজনৈতিক অস্থিরতায় হুমকির মুখে পড়েছে চলচ্চিত্র শিল্প। দর্শকদের চাহিদা থাকা সত্ত্বেও ছবি দেখতে হলে যাচ্ছে না মানুষ, অনেক ছবির শুটিং থাকলেও অবরোধের কারণে তা পেছানো হয়েছে।
পর্দা নামলো দেশের সবচেয়ে বড় সাংস্কৃতিক আয়োজন গঙ্গা যমুনা সাংস্কৃতিক উৎসবের। পাঁচ অক্টোবর শুরু হয় এই উৎসব।
দেশের অন্যতম নাট্য সংগঠন লোক নাট্যদলের ৩১তম প্রযোজনায় মঞ্চে আসছে নতুন নাটক ‘সুন্দর’। মোহিত চট্টোপাধ্যায় রচিত নাটকটির নির্দেশনা দিয়েছেন কামরুন নূর চৌধুরী। নাটকের বিষয়বস্তু হলো- মানুষের অন্তর্নিহিত...
শুটিং চলাকালে গুরুতর আহত হয়েছেন বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চন। হায়দরাবাদে ছবির শুটিং চলাকালে তিনি আহত হয়েছেন। এতে তার পাঁজরের কার্টিলেজ ভেঙে গেছে।ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, তার পরবর্তী...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর