কান চলচ্চিত্র উৎসব শুরু, এখনও ফাঁকা বাংলাদেশ বুথ

আপডেট : ১৭ মে ২০২৩, ০২:৪৩ পিএম

কিংবদন্তি ফরাসি অভিনেত্রী ক্যাথরিন দ্যুনোভের সাদাকালো যে ছবিটি পালে দ্য ফেস্টিভ্যাল ভবনের তিন পাশ ঘিরে রেখেছ, তা তোলা হয়েছিল ১৯৬৮ সালে। এবারের উৎসব পোস্টার হয়ে ওঠা ছবিটিই যেন স্বাগত জানাচ্ছে সারা বিশ্ব থেকে কান উৎসবে আসা চলচ্চিত্র প্রেমীদের।

স্থানীয় সময় মঙ্গলবার কান সৈকতে সেই সিনেমার মানুষদের ঘিরেই জমজমাট ছিল বিশ্বের সবচেয়ে বড় সিনেমার উৎসব। জমকালো উদ্বোধনী আয়োজনে সন্ধ্যায় পর্দা উঠে কান চলচ্চিত্র উৎসবের ৭৬তম আসরের।

এদিন সম্মাননা জানানো হয় অস্কার জয়ী মাইকেল ডগলাসকে, রেড কার্পেট মাতান হলিউড সুপারস্টার জনি ডেপ। তবে এতো কিছুর মধ্যে ছবির বাজারে প্রথমবারের মতো অংশ নেয়া বাংলাদেশের ‘বুথ’ রইলো ফাঁকা। 

image


সন্ধ্যায় গ্রান্ড থিয়েটার লুমিয়েরের আলোটাকে ম্লান মনে হলো, যখন মঞ্চে এলেন দুইবার অস্কারজয়ী অভিনেতা মাইকেল ডগলাস। তার হাতে সম্মানসূচক স্বর্ণপাম তুলে দেন উমা থারম্যান। পাশে ছিলেন কিংবদন্তি ফরাসি অভিনেত্রী ক্যাথরিন দুনোভ।

তারকার এই মেলা শেষে উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখানো হয় হলিউড সুপারস্টার জনি ডেপ অভিনীত ‘জান দ্যু ব্যারি’। এর আগেই রেড কার্পেটে হেঁটেছেন এই তারকা।

এদিকে, ছবির বাজারে প্রথমবারের মতো অংশ নেয়াটাকে যেখানে স্মরণীয় করে রাখতে পারতো বাংলাদেশ, সেখানে শুধুই হতাশা।

image


পাশেই ভারতীয় বুথ যেখানে জমজমাট, সেখানে বাংলাদেশ বুথতে খালি চেয়ার আর টেবিল যেন উপহাস করছে। বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনের নামফলকে প্রথমবারের মতো অংশ নেয়া বাংলাদেশ বুথকে বড় ‘এতিম’ মনে হলো। ঢাকা থেকে এখনও ভিসা প্রক্রিয়া চূড়ান্ত হয়নি বিএফডিসি কর্মকর্তাদের। দীর্ঘ দুই সপ্তাহ ধরে এই পক্রিয়া ঝুলে ছিল তথ্য মন্ত্রণালয়ে। কবে কর্মকর্তারা আসবেন, কবে বুথ চালু হবে, তার কোনো তথ্য কেউ জানাতে পারছেন না।

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলান, প্রতিপক্ষ কে?

এদিকে, ঢাকা থেকে কানে এসে পৌঁছেছেন ‘মা’ ছবির পরিচালক অরণ্য আনোয়ার ও প্রযোজক পুলক কান্তি বড়ুয়া। মাশে দ্যু ফিল্মে ২০ মে ছবিটি প্রদর্শিত হবে।


একাত্তর/এসি
ডিজিটাল ক্যামেরার একটা মাত্র ক্লিকেই এখন বন্দি হয়ে যায় হাজারো দৃশ্য। মেমোরি কার্ডের ছোট্ট একটা চিপে জমা থাকে আস্ত সিনেমা। কিন্তু এইতো সেদিনও এমন ছিেলা না। সিনেমার সেট মানেই ছিেরা যেন এক...
বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের বর্তমান অবস্থা, ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর প্রথম সাত দিনের সাফল্য, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে ‘ঈদ সিনেমার সাত দিন: অর্জন, চ্যালেঞ্জ ও প্রত্যাশা’ শীর্ষক...
যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ই এবারের অস্কার মঞ্চে ঝড় তুললো। সেরা চলচ্চিত্র ছাড়াও আরো ছয়টি ক্যাটাগরিতে পুরস্কার জিতে নেয় পল টমাস...
আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে বাংলাদেশের নাম আবারও উজ্জ্বল করলেন নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত। শুক্রবার রাতে নেদারল্যান্ডসের মর্যাদাপূর্ণ ৫৪তম রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘বিগ স্ক্রিন...
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর