পর্দা নামলো গঙ্গা যমুনা সাংস্কৃতিক উৎসবের

আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ০২:৫২ পিএম

পর্দা নামলো দেশের অন্যতম বড় সাংস্কৃতিক আয়োজন গঙ্গা যমুনা সাংস্কৃতিক উৎসবের। ৫ অক্টোবর শুরু হয় এই উৎসব।

তবে উৎসব আয়োজন নিয়ে সরকারি পৃষ্ঠপোষকতার অভাবসহ বিদেশি দল নিয়ে আসার জটিলতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আয়োজকরা।

গঙ্গা যমুনার প্রবহমান ধারা যেমন একসাথে মিশেছে সাগরে তেমনি ভারত -বাংলাদেশের সংস্কৃতিকে একই ধারায় প্রবাহিত করার প্রত্যয়ে কলকাতায় শুরু হয়েছিল গঙ্গা যমুনা নাট্যোৎসবের।

তবে দেড় যুগ আগে নাট্যদল অনিকের হাত ধরে শুরু হওয়া নাট্যোৎসব এখন বাংলাদেশের সবচেয়ে বড় সাংস্কৃতিক আয়োজন।

উৎসবে যোগ দিতে বাংলাদেশি আয়োজনের ব্যাপকতা দেখে এভাবেই নিজেদের মুগ্ধতা প্রকাশ করেছেন অনিকের নাট্যকর্মীরা।

সময়ের সাথে পাল্লা দিয়ে উৎসবের ব্যাপ্তি বাড়লেও বেড়েছে নানা চ্যালেঞ্জ। একদিকে বিশাল এই আয়োজনে নেই তেমন সরকারি পৃষ্ঠপোষকতা তেমনি উৎসবে ভিনদেশি দলের আমন্ত্রণ নিয়েও রয়েছে সরকারের নানা মুখী জটিলতা। যা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন সাংস্কৃতিক ও নাট্যজনেরা।

আয়োজকরা বলছেন আগামীতে পৃষ্ঠপোষকতার পাশাপাশি সব ধরনের সরকারি জটিলতার অবসান না হলে হয়তো উৎসব তার ধারাবাহিক হারিয়ে ফেলবে।

 

একাত্তর/পিএজে
ত্রিভুজ প্রেমের নাটক ‘নূরি’র শুটিং শেষ হলো রোববার । আর এই নাটকটির মাধ্যমে প্রথমবার পরিচালনার খাতায় নাম লেখালেন শতাধিক হিট সিনেমার ভিডিও সম্পাদক হালিম আহমেদ আতিশ।
কান চলচ্চিত্র উৎসব-এর পর বিশ্বের সবচেয়ে সমৃদ্ধশালী চলচ্চিত্র উৎসবে পরিণত হয়েছে টরেন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এখানে প্রতিবছর প্রায় ৪ লাখ ৮০ হাজার জন চলচ্চিত্রপ্রেমীরা আসেন।
পর্দা উঠলো ১৬ তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের। তিনদিন ব্যাপী এ উৎসবে দেখানো হবে ৩৯ টি দেশের ১০১ টি শিশুতোষ চলচ্চিত্র।
দেশের অন্যতম নাট্য সংগঠন লোক নাট্যদলের ৩১তম প্রযোজনায় মঞ্চে আসছে নতুন নাটক ‘সুন্দর’। মোহিত চট্টোপাধ্যায় রচিত নাটকটির নির্দেশনা দিয়েছেন কামরুন নূর চৌধুরী। নাটকের বিষয়বস্তু হলো- মানুষের অন্তর্নিহিত...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর